সারাদেশ

মৌলভীবাজারে পর্যটন শিল্প বিকাশে করণীয় শীর্ষক সেমিনার

মৌলভীবাজার প্রতিনিধি

সম্ভাবনাময় স্থান চিহ্নিতকরণ ও ব্যবস্থাপনা সংক্রান্ত কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে মৌলভীবাজারে পর্যটন শিল্প বিকাশে করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে বুধবার (৫মার্চ) জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

মৌলভীবাজারের জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন এর সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসা ও প্রশাসন বিভাগের অধ্যাপক মোঃ আবদুল হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজারের পুলিশ সুপার কে এম জাহাঙ্গীর হোসেন পিবিএম বার।

প্রশাসনিক কর্মকর্তা মোঃ রেজাউল করিমের কোরআন তেলাওয়াত এবং রাজস্ব শাখার পুলক দেবের গীতা পাঠের মধ্য দিয়ে সেমিনারের উদ্বোধনীর পর অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ) তানভীর হোসেন এর সঞ্চালনায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে জেলার বিভিন্ন দর্শনীয় স্থানের প্রদর্শন করেন সহকারী কমিশনার (পর্যটন সেল) মোহাম্মদ আবিদ হোসেন।

সেমিনারের মুক্ত আলোচনায় মতামত ও প্রস্তাবনা প্রদান করেন- জেলা বিএনপি’র আহবায়ক ফয়জুল করিম ময়ুন, সদস্য ফকরুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারী ইয়ামীর আলী, দৈনিক বাংলার দিনের সম্পাদক বকশী ইকবাল আহমদ, এনটিভির স্টাফ রিপোর্টার এস এম উমেদ আলী, মানবজমিনের স্টাফ রিপোর্টার মোঃ ইমাদ উদ্দিন, স্মার্ট ট্যুরিজমের স্বত্তাধিকারী ও নয়া দিগন্তের শ্রীমঙ্গল প্রতিনিধি এম এ রকিব, পর্যটন সেবা সংস্থার সভাপতি সেলিম আহমেদ, লেমন গার্ডেন রিসোর্ট এর এক্সিকিউটিভ ডিরেক্টর লায়ন এম কে শাহিন সুলতান, বিভাগীয় বন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন, চা জনগোষ্টির প্রতিনিধি পরিমল সিং বাড়াইক, খাসিয়া প্রতিনিধি পিলা পতমি, মনিপুরি প্রতিনিধি ভূবন সিং প্রমূখ।

এসময় বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তাগনসহ প্রশাসনের বিভিন্ন স্থরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, পর্যটন শিল্পের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা