সংগৃহীত
সারাদেশ

দুই ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

মানিকগঞ্জ প্রতিনিধি

ঘন কুয়াশায় পদ্মা নদীতে আটকে থাকা ফেরির কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে বন্ধ ছিল ফেরি চলাচল। ফলে দুই প্রান্তে আটকে পড়ে পারাপারের অপেক্ষায় থাকা শতাধিক যানবাহন। পরে প্রায় দুই ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে ফেরি চলাচল।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের বাণিজ্য শাখার ব্যবস্থাপক সালাম হোসেন বিষয়টি নিশ্চিৎ করেন।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল পৌনে ৯টার দিকে ফেরি চলাচল শুরু করে কর্তৃপক্ষ। এর আগে, নদীতে ঘন কুয়াশার কারণে সকাল সাড়ে ৬টার দিকে নৌরুটে দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

বিআইডব্লিউটিসি কর্মকর্তা সালাম হোসেন বলেন, মঙ্গলবার ভোরের দিকে নদী এলাকায় ঘন কুয়াশা পড়তে শুরু করে। এতে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে পড়ে। এ কারণে নদীপথে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

তিনি আরো জানান, সকাল সাড়ে ৮টার দিকে নদীতে কুয়াশার পরিমাণ কমে গেলে নৌযান চলাচল শুরু হয়। নৌপথে ১৬টি ছোট-বড় ফেরির মধ্যে নয়টি ফেরি দিয়ে অপেক্ষমাণ যানবাহনগুলো পারাপার করা হচ্ছে বলে জানান তিনি।

ঘাট-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার (৩০ ডিসেম্বর) সারা রাত পদ্মা নদীর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে পদ্মা নদীতে ঘন কুয়াশা ছিল। এ সময় সতর্কতার সঙ্গে ফেরি চলাচল করে। তবে মঙ্গলবার ভোরের দিকে নদীতে কুয়াশার পরিমাণ বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। এতে মাঝপদ্মায় যানবাহন ও যাত্রী নিয়ে একটি ফেরি আটকা পড়ে। পরে নৌপথে দুর্ঘটনা এড়াতে সকাল সাড়ে ৬টার দিকে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা