সারাদেশ

গজারিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উচ্ছেদ অভিযান

গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

পরিবেশ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি গজারিয়ায় শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন, হাটবাজার দখল মুক্ত রাখতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার সকাল ১১ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর বাজার এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান চালানো হয়।

পরিস্কার ও উচ্ছেদ অভিযান পরিচালনা করেন, গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর আক্তার। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন শরীফ, ভবেরচর ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো: রাসেল, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: সাদত আলী, কলিমউল্লা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মো: শাহপরান, ছাত্র নেতা মো: শাহিন, ছাত্র নেতা মো: সেতু ইসলাম প্রমুখ।

পরিষ্কার পরিচ্ছন্ন হাট-বাজার দখলমুক্ত অভিযানে নির্বাহী মাজিস্ট্রেট মো: মামুন শরীফ বলেন, নীতিমালা বহির্ভূতভাবে ভবেরচর বাজারে যারা অবৈধ দখল করে ব্যবসা-বাণিজ্য করছে নিয়মিত অভিযানে সেইসব দখলদারদের উচ্ছেদ করা হচ্ছে। তিনি আরো বলেন, গত দুইদিন আগে ভবেরচর বাজারে সাতটি অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়। যারা নিজ দায়িত্বে ব্যবসা প্রতিষ্ঠান সরিয়ে নেওয়ার জন্য সময় চেয়েছে তাদেরকে সময় দেওয়া হয়েছে।

উচ্ছেদ অভিযানের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর আক্তার বলেন, ইউনিয়ন পরিষদ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও থানা পুলিশের সহযোগিতায় আজকের এই অভিযান পরিচালনা করা হয়। আশা করি আমরা অল্প কিছুদিনের মধ্যেই এই ভবেরচর বাজারকে একটা সুশৃংখল পরিবেশের মধ্যে নিয়ে আসবো। তিনি আরো বলেন, ভবেরচর বাজার স্টান্ডে অটোরিকশা সহ অন্যান্য গাড়ি গুলো যত্রতন্ত্রভাবে পার্কিং করার কারণে চলাচলের ব্যাঘাত ঘটে। আমরা এখানে অটো রিক্সা গুলোর একটি অস্থায়ী স্টান্ড করে দেওয়ার চেষ্টা করছি যাতে এই রাস্তায় চলাচলে কোন ব্যাঘাত না ঘটে। নিয়ম শৃঙ্খলা ও আইনের মধ্যে থেকেই সবাইকে বাজার পরিচালনা করার আহ্বান জানাই।

কহিনুর আক্তার আরো বলেন, জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় এই অর্থ বছরে গজারিয়ায় প্রায় ১৬ হাজার গাছ লাগানো হয়েছে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে গজারিয়াকে সবুজ ও পরিচ্ছন্ন গজারিয়া গড়ে তোলা।

আমার বাঙলা/এনবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘প্রয়োজনীয় সহায়তার অভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা’

প্রয়োজনীয় আন্তর্জাতিক সহায়তা ও সুরক্ষার অভাবে পুরো উপত্যকা আজ ধ্বংসস্তূপে পরি...

ফিলিস্তিনিদের ওপর নজিরবিহীন হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে ফিলিস্তিনের গাজার ভয়...

লংমার্চের সিদ্ধান্তে অটল পাকিস্তানের জামায়াত-ই-ইসলামী

সরকারের সঙ্গে আলোচনার সুযোগ দিতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে সময় দিলেও প্রতি...

চীনের দুই শীর্ষ জেনারেলকে বরখাস্ত

দুর্নীতি ও গুরুতর নিয়মভঙ্গের অভিযোগে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি থেকে বর...

নতুন জোট পি৪এমের উদ্বোধনে যোগ দিচ্ছে ভারত

বৈশ্বিক পরাশক্তিগুলোর রাজনীতির বাইরে গিয়ে জাতিসংঘের বহুপাক্ষিকতা নীতিকে সমর্...

রশিদ খানকে টপকে এক নম্বর বোলার আবরার

রশিদ খানকে পেছনে ফেলে প্রথমবারের মতো আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্...

ভালো নেই আশি দশকের কবি ও অভিনেতা রিফাত চৌধুরী

আশির দশকের প্রখ্যাত কবি ও অভিনেতা রিফাত চৌধুরী শারীরিক অসুস্থতা নিয়ে বর্তমানে...

দক্ষিণ কোরিয়ার কাছে ৮ গোলে 'বিধ্বস্ত বাংলাদেশ

এশিয়ান গেমসে নারী হকিতে নিজেদের টানা তৃতীয় ম্যাচেও পরাজয়ের স্বাদ পেল বাংলাদ...

হুথিরা ‘সন্ত্রাসী মিলিশিয়া’ : সৌদি বাদশাহ

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ‘সন্ত্রাসী মিলিশিয়া’ হিসেবে অভিহিত কর...

গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে কঠোর হুশিয়ারি এরদোয়ানের

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বৈশ্বিক ‘জেন্ডার-নিউট্রালাইজেশন&rs...

লাইফস্টাইল
বিনোদন
খেলা