সারাদেশ
ভোমরা স্থলবন্দর

আমদানি বাড়লেও ঊর্ধ্বমুখী গুঁড়া হলুদের দাম

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে শুকনা হলুদ আমদানি বেড়েছে। গত অর্থবছরের প্রথম পাঁচ মাসের তুলনায় ২০২৪-২৫ অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) এ বন্দর দিয়ে পণ্যটির আমদানি বেড়েছে ৩ হাজার ২৪৯ টন। এর পরও সাতক্ষীরায় ঊর্ধ্বমুখী গুঁড়া হলুদের দাম।

গত এক মাসের ব্যবধানে এ পণ্যের বাজারদর বেড়েছে কেজিপ্রতি ৭০-৮০ টাকা। মঙ্গলবার সাতক্ষীরা জেলা সদরের সুলতানপুর বড় বাজারের কয়েকটি মসলা বিপণন প্রতিষ্ঠানে খোঁজ নিয়ে এ তথ্য জানা গেছে।

সাতক্ষীরা জেলা সদরের সুলতানপুর বড় বাজারের মসলা বিক্রয় প্রতিষ্ঠান মেসার্স নিউ ফাতেমা স্টোরে গতকাল গুঁড়া হলুদ খুচরায় বিক্রি হয়েছে প্রতি কেজি ৪০০ টাকা দরে, এক মাস আগেও যা ছিল ৩২৫-৩৩০ টাকা। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. আনোয়ার হোসেন জানান, পাইকারিতে দাম বেশি হওয়ায় খুচরা বাজারে এর প্রভাব পড়েছে।

সাতক্ষীরা জেলার দায়িত্বপ্রাপ্ত কৃষি বিপণন কর্মকর্তা এসএম আব্দুল্লাহ জানান, হঠাৎ গুঁড়া হলুদের দাম বেড়ে গেছে। এ ব্যাপারে খোঁজ নিয়ে কোনো অপ্রাসঙ্গিকতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব বিভাগ থেকে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-নভেম্বর পর্যন্ত এ বন্দর দিয়ে শুকনা হলুদ আমদানি হয়েছে ১৩ হাজার ৪৩৭ টন, যার আমদানি মূল্য ছিল ২৩৭ কোটি ১ লাখ টাকা। গত অর্থবছরের একই সময় ১৫৩ কোটি ৫৯ লাখ টাকা মূল্যের ১০ হাজার ১৮৮ টন শুকনা হলুদ আমদানি করা হয়েছিল।

আমদানিকারক ও ব্যবসায়ীরা বলছেন, দেশের মসলা বাজারে চাহিদা বাড়ায় হলুদ আমদানি বেড়েছে।

আমার বাঙলা/এনবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

ঈদের আগে সংসদের শেষ বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন ডা. শফিকুর রহমান

আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন ঢ...

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

যারা বলেন আমরা কেনো মাঠে ঘাটে গিয়ে খাল খনন কেন করতেছি? তাদের বলতে চাই- আমাদে...

ফারাক্কা বাঁধ দেওয়ায় খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী

ৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কায় বাঁ...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা