ছবি: আমার বাঙলা
সারাদেশ

ক্ষেতলালে পঙ্গু বাবাকে জীবন্ত কবর দেওয়ার অভিযোগ, ঘরের ভেতরে খোঁড়া গর্ত ঘিরে চাঞ্চল্য

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় পঙ্গু বাবাকে জীবন্ত মাটিচাপা দিয়ে হত্যার উদ্দেশ্যে ঘরের ভেতর গর্ত খোঁড়ার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। ঘটনাটি জানাজানি হলে অভিযুক্তকে আটক করে মারধর করেন স্থানীয়রা। পরে থানায় অভিযোগ করার কথা বলে তার মা ও বোন তাকে নিয়ে এলাকা ছেড়ে যান। বুধবার উপজেলার বানিয়াচাপড় গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, বানিয়াচাপড় গ্রামের কৃষক আব্দুস সালাম (৪৮) পাঁচ বছর আগে গাছ থেকে পড়ে মেরুদণ্ডে গুরুতর আঘাত পান। এরপর থেকে তিনি শয্যাশায়ী। কোমর থেকে নিচের অংশ অবশ। বিছানাতেই কাটছে তার দিন।

সংসারের দায়িত্ব নেন বড় মেয়ে সুরাইয়া আক্তার। এমএ পাস করেও তিনি মা ও ভাই-বোনদের নিয়ে বগুড়ার দুপচাঁচিয়া শহরে ফুচকা বিক্রি শুরু করেন। আর আব্দুস সালাম বাড়ির খোলা বারান্দায় বড় ছেলে মোস্তাকিমের তত্ত্বাবধানে থাকতেন।

পরিবারের অভিযোগ, প্রথম দিকে মোস্তাকিম বাবার দেখাশোনা করতেন। পরে তিনি মাদকাসক্ত হয়ে পড়েন। নেশার টাকার জন্য বাবাকে মারধর করতেন। গালিগালাজ করতেন। হত্যার হুমকিও দিতেন।

কয়েক দিন ধরে ছেলের আচরণে সন্দেহ হয় আব্দুস সালামের। তিনি দেখেন, মোস্তাকিম বারবার একটি ঘরে ঢুকছেন। বালতিতে করে মাটি সরাচ্ছেন। পরে বুধবার দুপুরে চাচাতো ভাই রাজুকে ডেকে ঘরটি খুলে দেখতে বলেন।

প্রত্যক্ষদর্শী রাজুর দাবি, ঘরের এক কোণে প্রায় পাঁচ ফুট চওড়া ও সাত ফুট গভীর একটি গর্ত ছিল। ঘরের বিভিন্ন স্থানে মাটিভর্তি বস্তা পড়ে ছিল। পাশের ঘরে ছিল কাদা-মাটির স্তূপ। এরপরই আব্দুস সালাম অভিযোগ করেন, তাকে জীবন্ত কবর দেওয়ার উদ্দেশ্যেই গর্তটি খোঁড়া হয়েছে।

খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা মোস্তাকিমকে আটক করেন। পরে তার মা ও বড় বোন থানায় অভিযোগ করার আশ্বাস দিয়ে তাকে নিয়ে চলে যান।

রাজু আহমেদ আরো বলেন, “ঘরের ভেতরে বড় একটি গর্ত ছিল। কাদাও প্রস্তুত করা হয়েছিল। আমাদের সন্দেহ, তার বাবাকে সেখানে পুঁতে ফেলার পরিকল্পনা ছিল।”


তবে অভিযোগ অস্বীকার করেছেন মোস্তাকিমের বড় বোন সুরাইয়া বেগম। তিনি বলেন, “আমার ভাই মাদকাসক্ত। কিন্তু বাবাকে হত্যার জন্য গর্ত খুঁড়েছে—এ অভিযোগ ঠিক নয়। তদন্ত হলেই প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।”

আব্দুস সালাম বলেন, “আমাকে মাটিচাপা দিয়ে মারার জন্যই গর্ত খোঁড়া হয়েছে। ছেলে প্রায়ই মারধর করত। প্রাণনাশের হুমকিও দিত। আমি এখন নিজের জীবনের নিরাপত্তা চাই।”

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মুহাম্মদ আব্দুল করিম জানান, “বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আবারও বাড়ল স্বর্ণের দাম

আবারও দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের...

২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

বাণিজ্য ও পর্যটন ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে আশ্রয়ের আবেদন করেছেন—এমন প্রা...

বিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল বিরোধীদলীয় নেত...

সন্ধ্যার মধ্যে ৬ এলাকায় ঝড়ের আভাস

সন্ধ্যার মধ্যে দেশের ছয় অঞ্চলে বজ্রসহ ঝড়ের সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়...

আগামী জুলাইয়ের মধ্যে পাঁচ স্থানীয় নির্বাচন

আগামী বছরের জুলাইয়ের মধ্যেই স্থানীয় সরকার কাঠামোর পাঁচটি নির্বাচন—ইউনিয়...

চুনতীতে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.)-এর উদ্বোধন

সোহেল তাজ, চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে যুগশ্রেষ্ঠ...

ঈশ্বরদীতে হত্যাচেষ্টার ৬ দিন পর সেচ্ছাসেবকদল নেতার থানায় মামলা দায়ের

হত্যাচেষ্টার ছয় দিন পর স্বশরীরে থানায় উপস্থিত হয়ে সুষ্ঠু বিচার চেয়ে এজাহার দা...

নরসিংদীতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

নরসিংদী সদর উপজেলা প্রশাসনের আয়োজনে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা...

ফায়ার সার্ভিস-ARAB-এর যৌথ অভিযান

দুর্যোগকালীন সময়ে দেশব্যাপী বিকল্প যোগাযোগ ব্যবস্থা চালু রেখে ফায়ার সার্ভিসের...

পিরোজপুরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

পিরোজপুর পৌরসভার ব্রাহ্মণকাঠি এলাকায় এক কুয়েতপ্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির...

লাইফস্টাইল
বিনোদন
খেলা