ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
সারাদেশ

বকেয়া বেতন ও বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ শ্রমিকদের

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে রোর ফ্যাশন কারখানার শ্রমিকরা সোমবার (১২ মে) ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। উপজেলার কাঠালী এলাকায় দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত চলা এ কর্মসূচিতে মহাসড়কের দুপাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

শ্রমিকদের অভিযোগ, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাস ১১ মের মধ্যে পরিশোধের প্রতিশ্রুতি থাকলেও কর্তৃপক্ষ তা বাস্তবায়ন করেনি। এর প্রতিবাদে তারা প্রথমে মানববন্ধন এবং পরে মহাসড়ক অবরোধ করেন।

উল্লেখ্য, এর আগেও বেতন পরিশোধে গড়িমসির কারণে গত ৯ ডিসেম্বর শ্রমিকরা একইভাবে আন্দোলনে নেমেছিলেন। সর্বশেষ জানুয়ারি ও ফেব্রুয়ারির বেতন এবং ঈদ বোনাস পরিশোধ না করেই কারখানাটি মার্চ মাসে লেঅফ ঘোষণা করে।

খবর পেয়ে সেনাবাহিনী, শিল্প পুলিশ, হাইওয়ে ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন। তারা পরবর্তীতে ময়মনসিংহ কলকারখানা অফিস ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেন।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৭ বছর রাজপথে, তবু ভালো নেই রিয়াজ-রশ্মি দম্পতি

দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম, মামলা, হামলা ও কারাবরণের পরও স্বচ্ছল...

নেপালে বন্যায় ৪৬ জনের মৃত্যু, নিখোঁজ শত শত

নেপালের উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী জেলা রাসুয়া ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতের সংখ...

জিয়ানগরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জাসাসের বৃক্ষরোপণ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উ...

রদ্রির পর নিকোও ছাড়ছেন ম্যানসিটি!

ম্যানচেস্টার সিটি থেকে নিকো গঞ্জালেজের নিউক্যাসল ইউনাইটেডে যোগ দেওয়ার চুক্তি...

ভোটেকোশি নদীতে আকস্মিক বন্যার নেপথ্যে কী?

বুধবার সকালে নেপালের উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী জেলা রাসুয়ায় ভোটেকোশি নদীতে আক...

জিয়ানগরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জাসাসের বৃক্ষরোপণ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উ...

সিদ্ধিরগঞ্জে মাদক বিক্রিতে বাধা, ছুরিকাঘাতে নিহত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে মো. সজীব (৩০...

নীলফামারীতে ফ্যামিলি কার্ডে সুবিধাভোগী বদলের দাবি

নীলফামারীতে ফ্যামিলি কার্ডের জরিপকাজে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগে মে...

১৭ বছর রাজপথে, তবু ভালো নেই রিয়াজ-রশ্মি দম্পতি

দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম, মামলা, হামলা ও কারাবরণের পরও স্বচ্ছল...

মোল্লাহাটে ৫০'টি হুইলচেয়ার ও ৫০টি ভ্যান বিতরণ

বাগেরহাটের মোল্লাহাটে বিশেষ চাহিদাসম্পন্ন ৫০ জনের মধ্যে হুইলচেয়ার এবং অসচ্ছল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা