বগুড়া প্রতিনিধি
সারাদেশ

সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

বগুড়া প্রতিনিধি

দৈনিক ভোরের ডাক পত্রিকার জেলা সংবাদদাতা ও জাতীয় অনলাইন প্রেসক্লাব বগুড়া জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাংবাদিক নজরুল ইসলাম দয়ার উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে শনিবার (০৩ মে) দুপুরে বগুড়ার প্রাণকেন্দ্র সাতমাথায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

এতে বগুড়া জেলা জাতীয় অনলাইন প্রেসক্লাবের সভাপতি মাকসুদ আলম হাওলাদারের সভাপতিত্বে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাব পত্রিকার বগুড়ার ব্যুরো প্রধান মহসিন আলী রাজু।

এছাড়াও বগুড়া জেলা জাতীয় অনলাইন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিনের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, নন্দীগ্রাম উপজেলা জাতীয় অনলাইন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি রাসেল মাহমুদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানসেন আলী মন্টু। সারিয়াকান্দি উপজেলা জাতীয় অনলাইন প্রেসক্লাবের সভাপতি রহিদুর রহমান মিলন, শাহজাহানপুর উপজেলা জাতীয় অনলাইন প্রেসক্লাবের সভাপতি শিপলু রহমান। শিবগঞ্জ উপজেলা জাতীয় অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি।

উক্ত মানববন্ধনে কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক ওয়াসিম রেজা, নব কুমার সূর্য্য, এমদাদুল হক (রনি), ববিন রহমান,এসএম দৌলত। শিবগঞ্জ উপজেলা জাতীয় অনলাইন প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক, শাহিন আলম, সাদিকুর রহমান, আরিফ, হাফসা পারভিন, মোরশেদুল ইসলাম রবি, শাহজাহান আলী, আনোয়ার হোসেন, সাজু মিয়া, শেখর চন্দ্র টুটুল,মিজানুর রহমান,বাকী বিল্লাহ, উৎপল কুমার মোহন্ত, রুহুল আমিন, সোহাগ আলী, হেদায়েতুল ইসলাম লিটন, আবু হাসান হাবীবসহ বগুড়া জেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দরা।

মানববন্ধন থেকে বক্তারা বলেন, যে সাংবাদিক নজরুল ইসলাম দয়ার উপর সন্ত্রাসী হামলা স্বাধীন ও মুক্ত গণমাধ্যম চর্চায় বড় বাঁধা। পাশাপাশি অনতিবিলম্বে সাংবাদিক নজরুল ইসলাম দয়ার উপর হামলাকারী সন্ত্রাসীদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এপস্টেইন ফাইলস কী, কেন এটা নিয়ে আলোচনা

‘এপস্টেইন ফাইলস’ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। সামাজিকমাধ্যম থেকে শু...

১১ ফেব্রুয়ারি থেকে কেন্দ্রভিত্তিক ভোট পাহারা নিশ্চিত করতে হবে: দীপ্তি

কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভ...

বাণিজ্যিক স্থাপনার নামে পাহাড়-টিলা কেটে চলেছে অবাধ নির্মাণ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জসহ সিলেট অঞ্চলে নির্বিচারে পাহাড়-টিলা কেটে অব...

চাঁপাইনবাবগঞ্জে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের...

আগামীকাল পবিত্র শবেবরাত

আগামীকাল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সারা দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদ...

র‍্যাবের  নতুন নাম স্পেশাল ইন্টারভেশন ফোর্স, শিগগিরই আদেশ জারি

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নাম পরিবর্তনের সিদ্ধান্ত নি...

চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরীর প্রার্থিতা বহাল, ফল প্রকাশে স্থগিতাদেশ

চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী আসন্ন নির্বাচনে অংশ নিতে পারব...

রাঙ্গুনিয়ায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার, আটক ২

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার বেতাগী ইউনিয়নে যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ দুইজ...

আমার ভোট আমি দেবো,তোমারটাও আমি দেবো এই দিন শেষ : ডা. শফিকুর রহমান

আমার ভোট আমি দেবো, তোমারটাও আমি দেবো এই দিন শেষ। ছলে-বলে কৌশলে আমাদের জিততেই...

পাতারটেকের সেই ‘নাটকীয় অভিযান’: ট্রাইব্যুনালে সাবেক ডিবি প্রধান হারুনসহ ১০ জন

গাজীপুরের পাতারটেকে ২০১৬ সালে সংঘটিত আলোচিত ‘জঙ্গি নাটক ’ ঘটনায় এ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা