চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
সারাদেশ

জেলা হাসপাতালের তত্ত্ববধায়কের কক্ষ ভাঙচুরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্ববধায়ক মো. মাসুদ পারভেজের কক্ষে ঢুকে ভাঙচুর ও আঘাতের চেষ্টার অভিযোগ উঠেছে এক কানসালটেন্টের বিরুদ্ধে।

শনিবার (০৩ মে) বেলা সাড়ে ১১ টার দিকে হাসপাতালের পুরনো ভবনের দ্বিতীয় তলায় এই ঘটনা ঘটে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বেলা সাড়ে ১১টার দিকে তত্ত্বাবধায়কের কক্ষে যান হাসপাতালের রেডিওলোজি বিভাগের জুনিয়র কানসালটেন্ট আহসান হাবিব। হাসপাতালের অভ্যন্তরীন বিষয় নিয়ে কথা বলার সময় উভয়ের মধ্যে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে তত্ত্বাবধায়কের টেবিলে থাকা ল্যাপটপ ভাঙচুর করেন আহসান হাবিব। এছাড়া আহসান হাবিব ওই ল্যাপটপ দিয়ে তত্ত্বাবধায়ককে আঘাতের চেষ্টা করেন। এ সময় হাসপাতালের অন্যান্য চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা তাকে নিবৃত্ত করেন।

হাসপাতালের তত্ত্বাবধায়ক মাসুদ পারভেজ বলেন, হাসপাতালে দুজন রেডিওলোজিস্ট রয়েছেন। প্রতিদিনই হাসপাতালে আসা রোগি ভাগাভাগি করে দেয়া হয় তাদের দুজনকে। এসব বিষয় নিয়ে কথা বলতে গিয়েই আহসান হাবিব উত্তেজিত হয়ে পড়েন। এক পর্যায়ে ল্যাপটপ ভাঙচুরসহ তাকে আঘাত করতে আসেন। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেবেন বলেও জানান তিনি।

অভিযুক্ত আহসান হাবিবেব দাবি, হাসপাতালে তিন বছরের বেশি কর্মকালে তিনি নানানভাবে বৈষম্যের শিকার হয়েছেন। এসব বিষয়ে কথা বলার সময় তত্ত্বাবধায়ক গুরুত্ব না দেয়ায় অনাকাঙ্খিত ঘটনাটি ঘটিয়েছেন তিনি।

এ ব্যাপারে সদর থানার ওসি মতিউর রহমান বলেন, হাসপাতালে চিকিৎসা নিয়ে তত্ত্বাবধায়ক ও একজন কনসালটেন্টের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় সেখানকার নিরাপত্তা নিশ্চিত করতে। তবে কোন পক্ষই এসব বিষয়ে থানায় কোন অভিযোগ দেয় নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা