বগুড়া প্রতিনিধি
সারাদেশ

বগুড়ায় সাংবাদিক নজরুলের ওপর বর্বর সন্ত্রাসী হামলায় উদ্বেগ

বগুড়া প্রতিনিধি

মহান মে দিবস ও জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাতে বগুড়ার নন্দীগ্রামে সাংবাদিক নজরুল ইসলাম দয়ার ওপর বর্বর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। মব সৃষ্টি করে প্রকাশ্যেই তাকে পিটিয়েছে দূর্বৃত্তরা। মধ্যযুগীয় কায়দায় সাংবাদিককে অমানবিক নির্যাতনের প্রতিবাদ জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রেসক্লাব ও সাংবাদিক নেতারা।

বুধবার (৩০ এপ্রিল) রাত সাড়ে নয়টার দিকে নন্দীগ্রাম বাসস্ট্যান্ডের ফিলিং স্টেশন এলাকায় হামলার শিকার হন সাংবাদিক নজরুল ইসলাম দয়া। তিনি দৈনিক ভোরের ডাকে কর্মরত এবং নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে বিজরুল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা পর্যায়ে কর্মরত সাংবাদিক নজরুল প্রতিদিনের মতো পেশাগত দায়িত্ব পালন শেষে মোটরসাইকেল নিয়ে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে নন্দীগ্রাম ফিলিং স্টেশনের পশ্চিমপাশে একটি রুটির দোকানে বসেন। এসময় ৮-৯ জন দূর্বৃত্ত এসে কোনোকিছু বুঝে ওঠার আগেই সাংবাদিককে মারতে মারতে টেনেহিঁচড়ে সড়কের পাশে নিয়ে যায়। লাঠি, গাছের ডাল এবং লোহার পাইপ দিয়ে প্রায় আধাঘন্টা ধরে এলোপাতাড়ি মারধর করে। কোনো একটি সংবাদ প্রকাশের কথা বলছিল হামলাকারীরা। সাংবাদিকের বাম হাত ভেঙে দিয়ে মোবাইল ফোন এবং মানিব্যাগ নিয়ে তারা চলে যায়।

ভোরের ডাক সংবাদদাতার ওপর হামলার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান সাংবাদিক ইউনিয়ন বগুড়ার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মহসিন আলী রাজু, বগুড়া জেলা ছাত্রদল সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, জেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি মাকসুদ আলম হাওলাদার এবং নন্দীগ্রাম উপজেলা ছাত্রশিবির সাবেক সভাপতি আব্দুল কাদের সিদ্দিক। এছাড়া জেলা-উপজেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা হাসপাতালে অবস্থান নেন।

নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক রাসেল মাহমুদ জানান, ইতিপূর্বে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সময় দুটি ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার আসামী ছিলেন সাংবাদিক নজরুল। একাধিকবার এলাকাছাড়া হয়েছিলেন এবং থানার মধ্যেও তার ওপর হামলা হয়েছিল। তিনি একযুগ ধরে নির্যাতনের শিকার। আওয়ামী লীগের শাসনামলে উপজেলা প্রশাসন তাকে সব দপ্তরে নিষিদ্ধ করেছিল। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবিতে কর্মসূচি পালনের হুশিয়ারি দিয়েছেন প্রেসক্লাব ও সাংবাদিক নেতারা৷

এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (নন্দীগ্রাম সার্কেল) মো. নুরুজ্জামান চৌধুরী জানান, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। দূর্বৃত্তরা যেই হোক, আইনের আওতায় আনা হবে।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

একসঙ্গে তিনটি স্যাটেলাইট পাঠাচ্ছে ইরান

চলতি ইরানি বছর শেষ হওয়ার আগেই (২১ মার্চ ২০২৭) ‘শহিদ সোলেইমানি’ স...

মিয়ামির শততম গোল ও নতুন শিরোপা জয়

এক ম্যাচেই অনন্য দুটি মাইলফলক স্পর্শ করলেন লিওনেল মেসি। ইন্টার মায়ামির হয়ে...

লেক দূষণ রোধে বিশেষ উদ্যোগ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমণ্ডি লেকের দূষণ রো...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলায় আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

নরওয়ের সঙ্গে কারিগরি সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর ও শক্তিশালী করতে নরওয়ের সঙ্গে কারিগরি সহ...

গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব

সংবাদপত্রের পূর্ণ স্বাধীনতা রক্ষার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে...

গুলশান-ধানমণ্ডি-বারিধারা-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী 

গুলশান-ধানমণ্ডি-বারিধারা- নিকেতন এই চার লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্...

আইসিসির আগস্ট মাসের সেরা ক্রিকেটার শ্রীলঙ্কার সোনাল দিনুশা

আইসিসির আগস্ট মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন শ্রীলঙ্কার তরুণ অলরাউন্ড...

একসঙ্গে তিনটি স্যাটেলাইট পাঠাচ্ছে ইরান

চলতি ইরানি বছর শেষ হওয়ার আগেই (২১ মার্চ ২০২৭) ‘শহিদ সোলেইমানি’ স...

ডেঙ্গুতে ৭ দিনে ৩৩ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা