ছবি: ফেনী প্রতিনিধি
সারাদেশ

পরীক্ষার্থীকে ক্যাম্পাস থেকে পুলিশে সোপর্দ

ফেনী প্রতিনিধি

ফেনী কম্পিউটার ইনস্টিটিউটে পরীক্ষা দিতে আসা এক শিক্ষার্থীকে ছাত্রলীগ সন্দেহে পুলিশে সোপর্দ করা হয়েছে।

তার নাম আবদুল্লাহ আল নোবেল। সে ফেনী শহরের রামপুর এলাকার এনামুল হকের ছেলে। মহিপালে ছাত্রদের মিছিলে হামলার একটি মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার (১৭ মার্চ) তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান, ফেনী থানার পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন।

জানা গেছে, নোবেল ফেনী কম্পিউটার ইন্সটিটিউটের টেলিকমিউনিকেশন অ্যান্ড টেকনোলজি বিভাগের ১৮তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তবে দীর্ঘদিন অনুপস্থিত থাকার পর রবিবার পরীক্ষা দিতে ক্যাম্পাসে এলে শিক্ষার্থীরা তাকে বাধা দেয়। খবর পেয়ে ফেনী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যান।

এ বিষয়ে ফেনী কম্পিউটার ইন্সটিটিউটের ছাত্র প্রতিনিধি সালা উদ্দিন বলেন, নোবেল ক্যাম্পাসে রাজনীতিতে সক্রিয় না থাকলেও পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত। গত বছরের ৪ আগস্ট ফেনীর মহিপালে ছাত্রদের আন্দোলনে হামলায় অংশ নিয়েছিলেন। বিভিন্ন ছবি ও ভিডিওতে তার উপস্থিতির প্রমাণ পাওয়া গেছে। পৌর ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন।

ফেনী মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন জানান, শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে নোবেলকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে কোন মামলা নেই। বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় তার সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ উঠেছে। ৪ আগস্টের একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

জাপানে ভূমিকম্প: নিহত ১৩

গতকাল মঙ্গলবার জাপানে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর দেশটির দক্ষিণ...

গর্ভাবস্থায় হেপাটাইটিস বি, যা জানা জরুরি

হেপাটাইটিস বি ভাইরাসটি মারাত্মক ক্ষতিকর লিভারের জন্য। স্বাভাবিক বা সি-সেকশন ড...

পুরুষের ৫টি অজানা রহস্য জেনে নিন

কথায় বলে নারী রহস্যময়ী। কিন্তু সেই তালিকা থেকে বাদ পড়েনি পুরুষও। আপনার কি মনে...

মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা

মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা প্রতিটি মামলার সুষ্...

হবিগঞ্জে ১৪৪ ধারা তুলে নিল প্রশাসন

হবিগঞ্জ পৌর এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়ায় জারি করা ১৪৪...

নিলামে নতুন ইতিহাস, শীর্ষে ইয়ামাল

মাঠে বিশ্বকাপ জয়ের গৌরব অর্জনের পর এবার স্মারক সংগ্রহের বাজারেও নতুন ইতিহাস...

লাইফস্টাইল
বিনোদন
খেলা