সংগৃহীত
আর্টস

জুলাই অভ্যুত্থান শীর্ষক ভাস্কর্য কর্মশালা শেষ, কাস্টিংয়ের পর প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের তত্ত্বাবধানে গত ২০ নভেম্বর থেকে শুরু হওয়া জুলাই অভ্যুত্থানকে উপজীব্য করে ভাস্কর্য কর্মশালা সোমবার (২ ডিসেম্বর) শেষ হয়েছে। ব্রোঞ্জ কাস্টিং মাধ্যমে অভ্যুত্থানের বিভিন্ন মুহূর্ত ভাস্কর্যে প্রতিস্থাপন করেছেন ভাস্কর হাবীবা আখতার পাপিয়ার নেতৃত্বে এক ঝাঁক ভাস্কর।

কর্মশালা নিয়ে নিজের সন্তুষ্টি প্রকাশ করে ভাস্কর পাপিয়া বলেন, আমি এই কর্মশালা নিয়ে খুব খুশী। আমরা সবাই মিলে অভ্যুত্থানকে স্মরণীয় করে রাখার চেষ্টা করেছি। আন্দোলনের বিভিন্ন ফুটেজ এবং স্থিরচিত্র থেকে আমরা ড্রয়িং বের করেছি। সেগুলোকে প্রাথমিকভাবে ওয়াক্স ফরম্যাটে প্রতিস্থাপন করেছি। অংশগ্রহণকারী নবীন ভাস্করদের মধ্যে যে শৈল্পিক স্পৃহা দেখেছি এতে আমি আপ্লুত।

আশুলিয়া গণহত্যা, লাশ পুড়িয়ে ফেলার দৃশ্য, সাহসী রিকশাওয়ালা, পুলিশের গাড়ি রুখে দেওয়া, নারী-পুরুষের মুষ্টিবদ্ধ হাত, স্লোগানের ভঙ্গি, শহীদ আবু সাঈদের আত্মদান- এসব ঘটনাকে উপজীব্য করে ভাস্কর্য তৈরী করা হয়েছে। প্রশিক্ষক হাবীবা আখতার পাপিয়া নিজেও একাধিক কাজ করেছেন। অংশগ্রহণকারী সকল ভাস্করের সৃষ্টিতে ভাস্কর পাপিয়ার কাজের টেকনিক এবং স্টাইল ধরা পড়েছে।

শিল্পকলা একাডেমির এই অনন্য উদ্যোগ দেশের শিল্পপ্রেমীদের মাঝে বিপুল সাড়া জাগিয়েছে। শিল্পকলা একাডেমির বিভাগীয় পরিচালক কামরুন নাহার সৃষ্টি এবং মুস্তফা জামান মিঠু প্রশিক্ষক হাবীবা আখতার পাপিয়াকে যে দায়িত্ব দিয়েছেন সেটি সঠিকভাবে পালিত হয়েছে বলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান। অভ্যুত্থানকে ভাস্কর্যে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন তারা। বিগত দুই সপ্তাহ গভীর মনোযোগের সাথে তারা ছাত্র-জনতার বিপ্লবকে ফুটিয়ে তুলেছেন।

কর্মশালা শেষে এখন শিল্পকর্মগুলো কাস্টিংয়ে যাবে। এরপর একটি প্রদর্শনীর আয়োজন করবে শিল্পকলা একাডেমি।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

মনোহরদীতে গাঁজা সেবনের অভিযোগে যুবকের ১০ মাসের কারাদণ্ড

নরসিংদীর মনোহরদীতে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে সুমন আহমেদ (৩৫) না...

থাইরয়েডে কেন খাবেন মাখানা?

থাইরয়েডের সমস্যা ধরা পড়ার পর খাবারের তালিকা নির্বাচন করা এবং প্রতিদিনের সকা...

বিশ্বের অর্ধেক মানুষ ডেঙ্গু ঝুঁকিতে

বিশ্বের প্রায় অর্ধেক মানুষই ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছে বলে স...

যুদ্ধের ধ্বংসস্তূপে গাজার শিশুদের শিক্ষার লড়াই

ইসরায়েলি হামলা ও ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্যেও সন্তানদের পড়াশোনা চালিয়ে যেতে...

টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুল দায়ী: তদন্ত কমিটি

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের অংশ না নেওয়ার সিদ্ধান্ত তৎকালী...

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ফোফানা

আইভরি কোস্টের অভিজ্ঞ মিডফিল্ডার সেকো ফোফানা আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা