শিক্ষা

৪৪তম বিসিএস: স্থগিত ৬ প্রার্থীর নন-ক্যাডার মনোনয়ন নিশ্চিত, ১ জনের বাতিল

নিজস্ব প্রতিবেদক

৪৪তম বিসিএস পরীক্ষা-২০২১ এর নন-ক্যাডার পদে সাময়িকভাবে স্থগিত থাকা প্রার্থীদের মধ্য থেকে ৬ জনের চূড়ান্ত মনোনয়ন নিশ্চিত করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় প্রমাণস্বরূপ সনদ ও কাগজপত্র দাখিল করায় কমিশন তাদের স্থগিতাদেশ প্রত্যাহার করে এই মনোনয়ন দেওয়া হয়েছে।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিনের সই করা এক বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীরা সবাই ১০ম গ্রেডের পদের জন্য নির্বাচিত হয়েছেন। এদের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ‘সহকারী শিক্ষক (ইংরেজি)’ পদে ৫ জন প্রার্থী চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন। মনোনীত এই ৫ প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর হলো যথাক্রমে- ১১০৩৬২০০, ১১০৫১২২৭, ১১০৫২৫১৮, ১১০৩৬৬৭৭ এবং ১১০৬৮৬১২।

একই অধিদপ্তরের অধীন ‘সহকারী শিক্ষক (গণিত)’ পদে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন ১ জন প্রার্থী। তার রেজিস্ট্রেশন নম্বর ১৮০২১৭৩৪।

এদিকে, শিক্ষাগত যোগ্যতার প্রমাণস্বরূপ প্রয়োজনীয় কাগজপত্র জমা না দেওয়ায় এক প্রার্থীর ফলাফল ও মনোনয়ন বাতিল করেছে কমিশন। বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ১০ম গ্রেডভুক্ত ‘সহকারী শিক্ষক (গণিত)’ পদের ১১০৩৭১৯৯ রেজিস্ট্রেশন নম্বরধারী প্রার্থী নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট নির্বাচনী বিষয়ের প্রমাণস্বরূপ সনদ বা কাগজপত্র কমিশনে দাখিল করতে ব্যর্থ হন।

এর ফলে নিয়োগ বিধি এবং বিগত ১৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের বিজ্ঞপ্তির নন-ক্যাডার পদে মনোনয়নের শর্তাবলীর ক্রমিক ২ অনুযায়ী ওই প্রার্থীর ফলাফল ও মনোনয়ন বাতিল করা হয়েছে বলে পিএসসি জানিয়েছে।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিল্কভিটায় আর্থিক দুর্নীতির সিন্ডিকেট !

দেশের অন্যতম শীর্ষ সমবায় প্রতিষ্ঠান ‘বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায়...

বাংলাদেশে পাঠানোর জন্য ২০টি রেলকোচ প্রস্তুত করেছে ভারত

বাংলাদেশে আসার জন্য প্রস্তুত অবস্থায় আছে ২০টি ভারতীয় রেলকোচ। চলতি জুল...

শক্তিশালী অর্থনীতি গড়তে গভীর পুঁজিবাজারের ওপর জোর গভর্নরের

সোমবার (২৯ ‍জুন) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে চট্টগ্রাম স্টক এক্সচে...

মেসিকে বিশেষ উপহার দেওয়ার ঘোষণা দিলেন কেপ ভার্দের প্রেসিডেন্ট

প্রথম বিশ্বকাপ খেলতে এসে শেষ ৩২-এ জায়গা করে নেওয়া কেপ ভার্দের জন্য এট...

কাল থেকে সরকারি রাজস্ব ও অন্যান্য প্রাপ্তি জমায় ‘এ-চালান’ বাধ্যতামূলক

মঙ্গলবার (৩০ জুন) অর্থ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সরকারি অর্থ তাৎক্ষণি...

নারায়ণগঞ্জে আগুনে ঝুটের গুদামসহ ৪ দোকান পুড়ে ছাই

নারায়ণগঞ্জের ফতুল্লায় ভয়াবহ আগুনে গার্মেন্টস ওয়েস্টেজ ঝুটের গুদামসহ চারটি দো...

জুনে বিশেষ অভিযানে গ্রেফতার ২৩১৪: ডিএমপি

রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গত জুন মাসজুড়ে বিশেষ অভিযান চ...

আবারো পেছালো শিশু আসমা হত্যা মামলার রায়

আবারো পেছালো নোয়াখালীর চাটখিলের বহুল আলোচিত ৫ বছরের শিশু আসমা আক্তার ধর্ষণ ও...

শুরু হলো ২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন

২০২৭ সালে পবিত্র হজ পালন করতে ইচ্ছুকদের জন্য প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু হয়ে...

নোয়াখালীতে হাতের টানেই উঠে যাচ্ছে রাস্তার কার্পেটিং

নোয়াখালীর কবিরহাট উপজেলায় রাস্তার সংস্কার কাজে নিম্নমানের ইটের খো...

লাইফস্টাইল
বিনোদন
খেলা