ছবি: সংগৃহীত
সারাদেশ
বাসে যাত্রী সেজে মাদক পাচার

২ হাজার ইয়াবাসহ ধরা ১৫ মামলার আসামি

 নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ ১৫টি মাদক মামলার আসামি মো. জহির হোসেন ওরফে জাইল্লা জহিরকে (৩৪) গ্রেফতার আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় তার কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু।

এর আগে, রবিবার রাতে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আমানতপুর গ্রামের তপাদার বাজার এলাকা থেকে র‍্যাব-১১, সিপিসি-৩, ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর যৌথ আভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত জহির হোসেন ওরফে জাইল্লা জহির লক্ষীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর বৈরাগীর বাড়ির মৃত. আব্দুল আলীর ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক সুব্রত সরকার শুভ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ৯টার দিকে ফেনী থেকে লক্ষ্মীপুরগামী যমুনা ডিলাক্স পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বেগমগঞ্জ উপজেলার আমানতপুর তপাদার বাজারের উত্তর পাশে যাত্রীবাহী বাসে অভিযান পরিচালনা করে র‍্যাব-১১, সিপিসি-৩ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

অভিযানে যাত্রী বেশে থাকা মাদক কারবারি জাইল্লা জহিরকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

র‍্যাব কর্মকর্তা মিঠুন কুমার কুণ্ডু জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জহির স্বীকার করেছেন, উদ্ধারকৃত ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন তিনি। তার বিরুদ্ধে নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন থানায় অন্তত ১৫টি মাদক মামলা রয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামিকে উদ্ধারকৃত ইয়াবাসহ বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

রাঙ্গাবালীতে বজ্রপাতে তরুণ সৌরভের মৃত্যু

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বজ্রপাতে সৌরভ মজুমদার (২২) নামে এক তরুণের মৃত্য...

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ঋণ পুনঃতফসিলে এক্সপার্ট: নাহিদ ইসলাম

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান ঋণ পুনঃতফসিলে এক্সপার্ট বলে অভি...

লেবাননের সঙ্গে কোনো যুদ্ধবিরতি নেই: ইসরায়েলি সেনাপ্রধান

লেবাননের সঙ্গে কোনো যুদ্ধবিরতি চলছে না বলে জানিয়েছেন ইসরায়েলি সেনাবাহিনীর চি...

সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন ফের ৪ দিনের রিমান্ডে

বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর মিরপুর মডেল থানার দেলোয়ার হোসেন হত্যা...

বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

পুঁজি বাজারের দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশ...

ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি, ২ ঘণ্টা পর বাধ্য হলেন সাবেক মন্ত্রী কামরুল

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ট্রাইব্যুনালে আসতে অস্বী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা