বিনোদন

২৪ দিনেই দ্রুততম ৫০০ কোটির মুখ দেখল ‘গদর ২’

বিনোদন ডেস্ক: একটা সময় পর পর ব্যর্থতার কারণে অভিনয় থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন সানি দেওল। কিন্তু ফিরতেই সাফল্যের মুখ দেখলেন ধর্মেন্দ্র-পু্ত্র। একা হাতে টক্কর দিলেন ‘পাঠান’, ‘বাহুবলী’দের। রিপোর্ট বলছে হিন্দি সিনেমার ইতিহাসে সবচেয়ে দ্রুত ৫০০ কোটির নজির গড়ল এই ছবি। মাত্র ২৪ দিনেই কেল্লাফতে করল সানির ছবি। ছবির সাফল্যে ভাসছেন অভিনেতা-অভিনেত্রীরা। তবে সব থেকে বেশি যাঁর জয়জয়কার, তিনি তারা সিংহ ওরফে সানি দেওল।

পরিসংখ্যান বলছে চতুর্থ রবিবারে অর্থাৎ মুক্তির পর ২৪তম দিনে ‘গদর ২’ ভারতের বাজারে ব্যবসা করেছে ৮.৫০ কোটির। প্রথম সপ্তাহে এই ছবির আয় ছিল ২৮৪.৬৩ কোটি। দ্বিতীয় সপ্তাহ একটু পড়তির দিকে থাকলেও আয় হয়েছিল ১৩৪.৪৭ কোটি। তৃতীয় সপ্তাহে ৬৩.৩৫ কোটি। এর সঙ্গে শেষ রবিবারের আয় যোগ করলে দাঁড়ায় ৫০১.৮৭ কোটি। সাকুল্যে ২৪ দিন সময় লেগেছে সানির ছবিকে ৫০০ কোটি ছুঁতে। নতুন নজির গড়েছে এই ছবির ব্যবসা। এর আগে এই সংখ্যা পার করতে ‘পাঠান’-এর সময় লেগেছিল ২৮ দিন। তার খানিকটা পিছনে আছে ‘বাহুবলী-২’। ৩১ দিনে ৫০০ কোটির ক্লাবে প্রবেশ করেছিল রাজামৌলীর মেগাছবি।

ভারতে সর্বোচ্চ উপার্জনকারী হিন্দি ছবির তালিকায় ৩ নম্বরে রয়েছে ‘গদর ২’। প্রথম নম্বরে রয়েছে শাহরুখ খানের ছবি ‘পাঠান’। যার দেশে আয় ছিল ৫৪০ কোটি। তার পরই আছে ‘বাহুবলী ২’। যার হিন্দি সংস্করণ ভারতে আয় করেছিল ৫১১ কোটি। এর পরই রয়েছে সানির ‘গদর ২’। এখনও পর্যন্ত আয় ৫০১.৮৭ কোটি। সিনেমা বিশেষজ্ঞদের মতে খুব শীঘ্রই এই ছবি ৬৫০ কোটি ছাড়াবে। এখন দেখার শাহরুখকে টপকে পয়লা নম্বর স্থান দখল করতে পারেন কি না সানি! যদিও এ দিকে ঘাড়ের উপর নিশ্বাস ফেলছে ‘জওয়ান’। দেশে-বিদেশে অগ্রিম বুকিং শুরু হয়ে গিয়েছে এই ছবির। প্রথম দিনে অধিকাংশ শো হাউসফুল। তবে কি জওয়ান এসে বাকি ছবিদের নজির ভেঙে নয়া নজির গড়বে? সেটা এখন সময়ই বলবে!

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা