সংগৃহিত
আন্তর্জাতিক
পাকিস্তান

১ মার্চের মধ্যে নতুন প্রধানমন্ত্রীর শপথ

আন্তর্জাতিক ডেস্ক: আগামী ১ মার্চের মধ্যে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শপথ নেবেন। দেশটির একাধিত সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, প্রেসিডেন্ট ডা. আরিফ আল আলভি বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বা শুক্রবার (১ মার্চ) প্রেসিডেন্ট ভবনে নতুন প্রধানমন্ত্রীকে শপথবাক্য পাঠ করাবেন।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, পাকিস্তানের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে ১ মার্চের মধ্যে শপথ নিতে হবে। তার আগে ২৮ ফেব্রুয়ারি বা ২৯ ফেব্রুয়ারি জাতীয় পরিষদের নবনির্বাচিত সদস্যরা (এমএনএ) সমর্থন জানিয়ে সংসদের নেতা নির্বাচন করবেন। প্রধানমন্ত্রী তার পদের শপথ নেওয়ার পর প্রেসিডেন্টকে অনুরোধ করবেন মন্ত্রী পরিষদের সদস্যদের শপথও পড়াতে।

শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পাকিস্তানের প্রধান বিচারপতি (সিজেপি) কাজী ফয়েজ ঈসা, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সিকান্দার সুলতান রাজা, জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির (জেসিএসসি) চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জা, সেনাপ্রধান (সিওএএস) জেনারেল সৈয়দ আসিম মুনির, নৌবাহিনীর স্টাফ অ্যাডমিরাল নাভিদ আশরাফ, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবের, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার, তার মন্ত্রিসভার সদস্য এবং বিদেশি রাষ্ট্রদূতরা।

এছাড়া উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তা, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারক, ফেডারেল সচিব, পাকিস্তানের অ্যাটর্নি জেনারেল, পাকিস্তানের অডিটর জেনারেল, পাঞ্জাব ও সিন্ধুর মুখ্যমন্ত্রী, প্রাদেশিক গভর্নর এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

প্রসঙ্গত, পাকিস্তানি সংবিধানের ৪১(৫) অনুচ্ছেদ অনুসারে- পাকিস্তানে প্রেসিডেন্ট পদ শূন্য হওয়ার ৩০ দিনের মধ্যে নির্বাচন হতে হবে। কিন্তু জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার কারণে যদি ওই সময়ের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে না পারে, সেক্ষেত্রে সাধারণ নির্বাচনের ৩০ দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে।

সূত্র জানিয়েছে, পিপিপি, পিএমএল-এন ও তাদের অংশীদাররা চায়, বর্তমান সিনেটের মেয়াদ শেষ হওয়ার আগেই আগামী ৮ মার্চ প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হোক। এরপর সিনেট নির্বাচন করতে চায় শাহবাজ-বিলওয়ালদের জোট।

এর আগে, গত মঙ্গলবার পিএমএল-এন এবং পিপিপি ঘোষণা দেয়, তারা আসিফ আলি জারদারিকে প্রেসিডেন্ট এবং শাহবাজ শরিফকে পাকিস্তানের প্রধানমন্ত্রী করার বিষয়ে সম্মত হয়েছে।

পিপিপি’র সিনেটর ফারুক এইচ নায়েক বলেছেন, সংবিধানের ৪১ অনুচ্ছেদ অনুযায়ী সাধারণ নির্বাচনের ৩০ দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা। এর মানে হলো, আগামী ৯ মার্চের আগেই প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। সূত্র: ডন

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন রয়েছে...

সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী

সৎ সাহস থাকলে বিদেশে বসে আস্ফালন না করে আওয়ামী লীগ নেতাদের দেশে ফিরে আইন-আদা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা