সংগৃহিত
আন্তর্জাতিক

১০ মার্চ রমজানের চাঁদ দেখার প্রস্তুতি

আন্তর্জাতিক ডেস্ক: চলতি ফেব্রুয়ারি মাসের ১১ তারিখ শাবান মাস শুরু হয়েছিল এমন অধিকাংশ ইসলামি দেশে আগামী ১০ মার্চ পবিত্র রমজান মাসের চাঁদ দেখার প্রস্তুতি শুরু হয়েছে।

ইসলামি ক্যালেন্ডারের নবম মাস পবিত্র রমজান। হিজরি ক্যালেন্ডারের অন্যান্য সব মাসের মতো রমজান মাস শুরু হয় চাঁদ দেখার ওপর নির্ভর করে। ইসলামি ক্যালেন্ডারের প্রত্যেক মাসের শুরুর তারিখ চাঁদ দেখা সাপেক্ষে নির্ধারিত হয়।

জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টারের (আইএসি) তথ্য অনুযায়ী, ইসলামি বিশ্বের প্রায় সব অঞ্চলজুড়ে আগামী ১০ মার্চ শাবান মাসের চাঁদ সূর্যাস্তের পর অস্ত যাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

ফলে অনেক দেশে ১১ মার্চ (সোমবার) থেকে রমজান মাস শুরু হবে বলে আশা করা হচ্ছে। বৈজ্ঞানিক গবেষণায় বর্ণিত নতুন চাঁদের দৃশ্যমানতার বিভিন্ন মানদণ্ডের ওপর ভিত্তি করে জ্যোতির্বিজ্ঞানীরা বলেছেন, ১০ মার্চ (রোববার) রমজান মাসের নতুন চাঁদ দেখা অসম্ভব বলে ধারণা করা হচ্ছে।

অনেক গবেষক ওই দিন আরব ও ইসলামি বিশ্বের কোথাও খালি চোখে কিংবা টেলিস্কোপ ব্যবহার করেও রমজান মাসের নতুন চাঁদ দেখা যাবে না বলে জানিয়েছেন। তবে টেলিস্কোপ ব্যবহার করে যুক্তরাষ্ট্রের কিছু অংশ থেকে বিশেষ করে— পশ্চিমাঞ্চলে নতুন চাঁদ দেখা যেতে পারে।

ইসলামি বিশ্বের বিভিন্ন দেশে আগামী ১২ মার্চ (মঙ্গলবার) রমজান মাস শুরু হতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে।

যদিও পবিত্র রমজান মাস কবে শুরু হবে, গত ডিসেম্বরেই সম্ভাব্য সেই তারিখ ঘোষণা করে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। দেশটির ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস ডিপার্টমেন্টের (আইএসিএডি) ওয়েবসাইটে ১২ ডিসেম্বর বলা হয়, আগামী ১২ মার্চ সংযুক্ত আরব আমিরাতে রমজান মাস শুরু হতে পারে।

সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ রমজান মাস শুরুর বিষয়ে প্রত্যেক বছর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে থাকে। জ্যোতির্বিজ্ঞানের গণনায় কেবল ইসলামি ক্যালেন্ডারের প্রত্যেক মাসের শুরুর সম্ভাব্য তারিখের পূর্বাভাস দেওয়া হয়।

আইএসিএডির ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে রমজান মাস ২৯ দিন হতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে। সেই অনুযায়ী, আমিরাতে রমজানের শেষ দিন হবে ৯ এপ্রিল। সূত্র: খালিজ টাইমস।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

রাঙ্গাবালীতে বজ্রপাতে তরুণ সৌরভের মৃত্যু

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বজ্রপাতে সৌরভ মজুমদার (২২) নামে এক তরুণের মৃত্য...

সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন ফের ৪ দিনের রিমান্ডে

বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর মিরপুর মডেল থানার দেলোয়ার হোসেন হত্যা...

বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

পুঁজি বাজারের দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশ...

ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি, ২ ঘণ্টা পর বাধ্য হলেন সাবেক মন্ত্রী কামরুল

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ট্রাইব্যুনালে আসতে অস্বী...

শেয়ার বাজারে ১৫ বছরে লুট হয়েছে ১ লাখ কোটি টাকা: রুমিন ফারহানা

বাংলাদেশের শেয়ার বাজারে গত ১৫ বছরে এক লাখ কোটি টাকার বেশি লুটপাট হয়েছে বলে...

পরমাণু চুক্তি না হওয়া পর্যন্ত নৌ-অবরোধ চলবে: ট্রাম্প

ইরানের দেওয়া নতুন প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা