ছবি: সংগৃহীত
বাণিজ্য

সৌর প্রকল্পের দর কমেছে ২১ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

দরপত্রের মাধ্যমে প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়ায় সৌর বিদ্যুতের কিলোওয়াটপ্রতি উৎপাদন খরচ গড়ে ২১ শতাংশ কমেছে। অন্তর্বর্তী সরকার নতুন করে মোট পাঁচ হাজার ২৩৮ মেগাওয়াট ক্ষমতার সৌর প্রকল্পের জন্য দরপত্র আহ্বান করে। দরপত্রে অংশ নেওয়া বিভিন্ন কোম্পানির প্রস্তাবনা বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে, বিশ্বজুড়ে সৌর বিদ্যুতের উৎপাদন খরচ কমে আসছে। কিন্তু বাংলাদেশে এখনও সৌর বিদ্যুতের খরচ অনেক বেশি। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিশেষ আইনের অধীনে সমঝোতার মাধ্যমে প্রকল্প দেওয়ায় উদ্যোক্তারা পছন্দমতো দাম পেত। অন্তর্বর্তী সরকার বিশেষ বিধান বাতিল করে দরপত্রের মাধ্যমে প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। এতে কিলোওয়াটপ্রতি গড় ব্যয় ১০ দশমিক ৪৭ সেন্ট (ডলার) থেকে কমে আট দশমিক ২৭ সেন্ট হয়েছে।

খাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও ব্যবসায়ীরা বলছেন, গত সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় বিশেষ আইনে দলীয় লোকদের সৌর প্রকল্পের কাজ দেওয়া হয়। এ সময় উদ্যোক্তারা যেমন চাইত, তেমন দাম নির্ধারণ করা হয়। অন্তর্বর্তী সরকার দরপত্র ডাকায় খরচ কমছে। এতে সরকারের ভর্তুকি কমবে। তারা বলছেন, নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্যমাত্রা অর্জনে দ্রুত প্রকল্পগুলোর কাজ এগিয়ে নেওয়া উচিত।
বিদ্যুৎ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, প্রতিযোগিতা হওয়ায় কমেছে। বিগত সরকারের আমলে বেশি দাম ছিল। কারণ, তখন এই খাতে দুর্নীতি হয়েছে। তিনি আরও বলেন, দ্রুত প্রকল্পগুলোর কাজ উদ্যোক্তাদের দেওয়া হবে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সূত্রে জানা গেছে, পাঁচ হাজার ২৩৮ মেগাওয়াটের ৫৫টি সৌর বিদ্যুৎকেন্দ্রের জন্য ২০২৪ সালের ডিসেম্বর থেকে ২০২৫ সালের মার্চের মধ্যে চারটি প্যাকেজে দরপত্র ডাকা হয়। এর মধ্যে ঢাকা ও খুলনার দরপত্র এখনও খোলা হয়নি। উত্তরবঙ্গ, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেটের দরপত্র খোলা হয়েছে। এসব দরপত্রে একাধিক প্রতিযোগিতামূলক প্রস্তাব জমা পড়েছে।
দরপ্রস্তাব বিশ্লেষণ করে দেখা গেছে, উত্তরবঙ্গে সৌর বিদ্যুতের জন্য কিলোওয়াট প্রতি দর প্রস্তাব করা হয়েছে ৭ দশমিক ৮৯ সেন্ট, চট্টগ্রামের জন্য ৭ দশমিক ৯৫ সেন্ট, ময়মনসিংহের জন্য ৮ দশমিক ৮৮ সেন্ট এবং সিলেটের জন্য ৯ দশমিক ০৬ সেন্ট। যেখানে বিগত সরকারের আমলে বিশেষ আইনে উত্তরবঙ্গের জন্য দর প্রস্তাব করা হয়েছিল ১০ দশমিক ৪২ সেন্ট, চট্টগ্রামের জন্য ১২ দশমিক ১০ সেন্ট, ময়মনসিংহের জন্য ৯ দশমিক ৯৩ সেন্ট এবং সিলেটের জন্য ৯ দশমিক ৮৮ সেন্ট।

কেন্দ্র অনুযায়ী দরপ্রস্তাব বিশ্লেষণ করে দেখা যায়, নোয়াখালীর সুধারামে ১০ মেগাওয়াট ক্ষমতার সৌর বিদ্যুৎকেন্দ্রের জন্য কিলোওয়াট প্রতি দর প্রস্তাব করা হয়েছে ৭ দশমিক ৪৯ সেন্ট, মৌলভীবাজারের ২৫ মেগাওয়াট ক্ষমতার কেন্দ্রের জন্য ৭ দশমিক ৬৭ সেন্ট, চট্টগ্রামের ফটিকছড়িতে ২০০ মেগাওয়াট ক্ষমতার কেন্দ্রের জন্য ৭ দশমিক ৭৫ সেন্ট, একই জায়গায় ৪৫ মেগাওয়াট কেন্দ্রের জন্য ৭ দশমিক ৭৭ সেন্ট, দেড়শ মেগাওয়াট ক্ষমতার পাবনা কেন্দ্রের জন্য ৭ দশমিক ৮৯ সেন্ট, চট্টগ্রামের হাটহাজারী ১৮ মেগাওয়াট ক্ষমতার কেন্দ্রের জন্য ৭ দশমিক ৯৭ সেন্ট, ৩০ মেগাওয়াট ক্ষমতার লোহাগাড়া কেন্দ্রের জন্য ৮ দশমিক ৮৭ সেন্ট, ২৫ মেগাওয়াট ক্ষমতার কাপ্তাই কেন্দ্রের জন্য ৮ দশমিক ৮৮ সেন্ট, ময়মনসিংহের ভালুকায় ৪৫ মেগাওয়াট ক্ষমতার কেন্দ্রের জন্য ৮ দশমিক ৮৮ সেন্ট এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৫০ মেগাওয়াট কেন্দ্রের জন্য ৯ দশমিক ২৯ সেন্ট প্রস্তাব করা হয়েছে।

সৌর বিদ্যুতের দাম কমে আসার বিষয়ে বেসরকারি বিদ্যুৎকেন্দ্র মালিকদের সংগঠন বিপ্পার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গোলাম রাব্বানী বলেন, দেশি কোম্পানির সক্ষমতা বেড়েছে। নির্মাণকাজের ঠিকাদার (ইপিসি) হিসেবে দেশি কোম্পানি কাজ করছে। আন্তর্জাতিক বাজারে সৌর প্যানেল, ব্যাটারির দাম কমেছে। এ ছাড়া দরপত্র হওয়ার কারণেও দাম কমেছে।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মদনে রাতের আঁধারে যুবককে কুপিয়ে টাকা লুট ‎

নেত্রকোনার মদনে এক যুবককে রাতের আঁধারে কুপিয়ে আহত করে মোবাইল সেট ও লক্ষাধিক ট...

মনোহরদীতে মোবাইল কোর্ট, যুবকের জেল

ইউনিয়নের ড্রেনেরঘাট এলাকায় রাতের অভিযানে মোবাইল পরিচালনা করে ইয়াবা সেবনের...

সেলাইয়ের সুতোয় হাজারো নতুন জীবন গেঁথেছেন নাসিমা

তিনি জয়পুরহাটের কালাই উপজেলার পুনট গ্রামের নাসিমা খানম। তাঁর প্রতিষ্ঠিত মাদাই...

রোনো ইঞ্জিনে বাংলাদেশ রেল: বাড়ছে বিলম্ব ও দুর্ঘটনার শঙ্কা

বাংলাদেশ রেলওয়ের অন্যতম বড় সংকট এখন লোকোমোটিভ বা ইঞ্জিনের ঘাটতি। কয়েক দশক ধরে...

দেশে ঢোকানো হচ্ছে বিষাক্ত ও ঝুঁকিপূর্ণ প্রাণী

সম্প্রতি ঢাকায় মিরপুরে অভিযান চালিয়ে অবৈধভাবে সংরক্ষণ ও বিক্রির উদ্দেশ্যে রাখ...

চাচাতো বোনকে ধর্ষণ ও হত্যার দায়ে মৃত্যুদন্ড

নোয়াখালীর চাটখিল উপজেলায় আসমা আক্তার (৫) নামে এক শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে...

প্রধানমন্ত্রী বেতনের ১০ শতাংশ গরিবদের জন্য সরকারি কোষাগারে ফিরিয়ে দেন

প্রধানমন্ত্রী তারেক রহমান তার বাবা, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জি...

নতুন গানে সাবিনা ইয়াসমিন

বয়স ৭১ বার্ধক্যজনিত কারণে নানা অসুখের সঙ্গে লড়তে হয়েছে, হচ্ছে, তবু গানটাই যে...

হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৩৫

দেশে ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও ৩...

গ্রামীণ জনপদের উন্নয়নে বদ্ধপরিকর সরকার: স্থানীয় সরকারমন্ত্রী

গ্রামীণ জনপদের উন্নয়নে সরকার বদ্ধপরিকর মন্তব্য করে স্থানীয় সরকারমন্ত্রী ও বিএ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা