ছবি: সংগৃহীত
সারাদেশ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ লক্ষ্মীপুরের নিহত ৫

লক্ষ্মীপুর প্রতিনিধি

সৌদি আরবের আবহা শহরে ওমরাহ পালন শেষে ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার একই পরিবারের দুই শিশুসহ স্বামী-স্ত্রী মোট ৫ জন নিহত হয়েছেন।

নিহতরা হলেন মিজানুর রহমান (৪২), তার স্ত্রী মেহের আফরোজ সুমি (৩০), তাদের দুই মেয়ে মোহনা (১৩) ও সুবাহ (৮)। তারা রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের পাঁচরুখী গ্রামের অসিম উদ্দিন ব্যাপারী বাড়ির বাসিন্দা। এ ঘটনায় তাদের আরও এক মেয়ে ফাইজা আক্তার (১১) মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের পরিবারের সদস্যরা।

এছাড়া একই দুর্ঘটনায় গাড়িচালক হোসেন মোহাম্মদ জিলানী প্রকাশ বাবর (৩০) নিহত হন। তিনি একই উপজেলার ভোলাকোট ইউনিয়নের বিষ্ণুপুর পাটোয়ারী বাড়ির আবুল হোসেন পাটোয়ারীর ছেলে।

গতকাল রোববার সৌদি আরব সময় রাত ৩টা (বাংলাদেশ সময় রাত ১১টা) আবহা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরিবারের সদস্যদের মর্মান্তিক মৃত্যুর খবরে তাদের বাড়িতে শোকের মাতম চলছে।

নিহতের বড় ভাই স্থানীয় টিউরি বাজারের ব্যবসায়ী বাহারুল আলম জানান, তার ছোট ভাই মিজানুর রহমান দীর্ঘদিন ধরে সৌদি আরবের আবহা শহরে হোটেল ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। চলতি মাসের ৩ ফেব্রুয়ারি তিনি স্ত্রী ও তিন কন্যাকে নিয়ে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যান। ওমরাহ শেষে বাসায় ফেরার পথে তারা দুর্ঘটনার শিকার হন।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, বিষয়টি তারা জেনেছেন। মরদেহ দেশে আনার বিষয়ে সিদ্ধান্ত হলে পুলিশ প্রশাসন সার্বিক সহযোগিতা করবে।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৫০ কোটি টাকা ঘুষ অফারকারীর নাম জানতে এমপিকে লীগ্যাল নোটিশ

কুষ্টিয়ায় মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল বন্ধ রাখার জন্য ৫০ কোটি টাকার অফার পেয়েছ...

সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু

সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’র আওতাধীন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক...

 মা-বোনের সম্ভ্রমহানিকারীদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু

বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মো. বরকত উল্লাহ বুলু বল...

দ্রুত যুদ্ধ বন্ধের আহ্বান চীনের

মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে চীন। আগামী দুই থেকে তিন সপ্...

দেশে অবৈধভাবে মজুতকৃত জ্বালানি ৪ লাখ লিটার

সারা দেশে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অভিযানে অবৈধভাবে মজুতকৃত ৩ লাখ ৭২ হাজা...

 মা-বোনের সম্ভ্রমহানিকারীদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু

বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মো. বরকত উল্লাহ বুলু বল...

সোনারগাঁয়ে অধিপত্য বিস্তার নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ ।  

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়নের পাঁচানী শান্তিনগর এলাকায় আধিপত্য বি...

সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু

সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’র আওতাধীন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক...

দেশে অবৈধভাবে মজুতকৃত জ্বালানি ৪ লাখ লিটার

সারা দেশে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অভিযানে অবৈধভাবে মজুতকৃত ৩ লাখ ৭২ হাজা...

দ্রুত যুদ্ধ বন্ধের আহ্বান চীনের

মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে চীন। আগামী দুই থেকে তিন সপ্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা