অপরাধ

সোনাগাজীতে যুবদলের দু'পক্ষের সশস্ত্র সংঘর্ষে আহত ১০ : বাড়িঘর ভাংচুর, লুটপাট

 ফেনী প্রতিনিধি

ফেনীর সোনাগাজীতে মাটি ব্যবসার দ্বন্দ্বের জেরে যুবদলের দু'পক্ষের সশস্ত্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক গৃহবধূসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। মধ্যরাতে আহতদের বাড়িঘরে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। ঘটনাস্থল পরিদর্শন করে লুট ও হামলার আলামত সংগ্রহ করা গেলেও কাউকে আটক করা যায়নি বলে জানান সোনাগাজী থানার ওসি।

জানা গেছে, সোনাগাজীর কাজিরহাট এলাকাজুড়ে অবৈধভাবে কৃষিজমির মাটি বেচা-কেনা চলে আসছে। এ নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের দু'পক্ষের মধ্যে দ্বন্ধের সুত্রপাত হয়। এরই জেরে গত মঙ্গলবার রাত ৯টার দিকে কাজিরহাট বাজারে বগাদানা ইউনিয়ন যুবদল নেতা মোশারফ হোসেন ফারুক ও তার ভাই জাহিদের নেতৃত্বে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফখরুল ইসলাম সুমন এবং সহযোগী মঈন উদ্দিন ও রকির উপর হামলা চালানো হয়। এতে উভয় গ্রুপের ৭জন আহত হয়। মধ্যরাতে আবার রকি মঈন উদ্দিনের বাড়িতে হামলা ভাংচুর, লুটপাট অগ্নিসংযোগ করে ফারুকের সহযোগীরা। এতে অন্তঃস্বত্বা গৃহবধূসহ আরও তিনজন আহত হয।

এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন মঈন উদ্দিনের স্ত্রী জেসমিন আক্তার। তিনি বলেন, বাজারে বিরোধের ঘটনায় মোশারফের নেতৃত্বে অস্ত্রধারী ১০/১২ সন্ত্রাসী বাড়িতে এসে তাকে মারধোর ও শ্লীলতাহানি করে। বসতঘরে ভাঙচুর ও লুটপাট করে আগুন দেয় তারা।

এ ব্যপারে যুবদল নেতা মোশারফ হোসেন ফারুক বলেন, উপজেলা যুবদল নেতা ফখরুল ইসলাম সুমনের নেতৃত্বে মঈন উদ্দিন, জসিম ও ফারুক তাদের দুই ভাইয়ের উপর হামলা চালিয়েছে। মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

সোনাগাজী থানার ওসি বায়েজীদ আকন বলেন, খবর পেয়ে রাতে ঘটনাস্থল ও ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন করেছে সেনাবাহিনী এবং পুলিশের টহলদল। মোশারফের বাড়ি থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। ঘটনার পর থেকে হামলায় জড়িতরা পলাতক হওয়ায় কাউকে আটক করা যায়নি বলে জানান ওসি।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

পদত্যাগের চিন্তা করিনি, নির্বাচন করবো: তামিম ইকবাল

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব...

বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

পুঁজি বাজারের দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশ...

বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্যের অ্যাডহক কমিটির বৈধতা প্রশ্নবিদ্ধ...

ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি, ২ ঘণ্টা পর বাধ্য হলেন সাবেক মন্ত্রী কামরুল

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ট্রাইব্যুনালে আসতে অস্বী...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা