অপরাধ

শ্রীমঙ্গলে গরুসহ চোর আটক

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চোরাইকৃত গরুসহ দুই পেশাদার চোরকে আটক করেছে থানা পুলিশ। বুধবার (৫মার্চ) ভোর রাতে উপজেলার সদর ইউনিয়নের নোয়াগাঁও এলাকার কাদির মিয়া ও তাজুদ মিয়ার গোয়াল ঘর থেকে চোরাইকৃত চারটি গরুসহ মৃত মবত মিয়ার পুত্র কাদির মিয়া (৩৬) ও মৃত মকছুদ উল্ল্যার পুত্র মোঃ তাজুদ মিয়াকে (৪৫) আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চত করে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জানান, গত ২৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে চোরেরা পরস্পর সঙ্গোপনে উপজেলার আশিদ্রোন ইউনিয়নের সাইটুলা গ্রামের বিশ্বনাথ গোয়ালার গোয়াল ঘর হইতে পাঁচটি গরু চুরি করে নিয়ে যায়। বিষয়টি থানায় অবহিত করলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদেরকে আটক করে এবং চারটি গরু উদ্ধার করে। পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করা হয়।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা