অপরাধ

কালাইয়ে একই রাতে দুটি বাল্য বিয়ে বন্ধ

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের কালাইয়ে একই রাতে দুটি বাল্যবিয়ে বন্ধ করলেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহান। গোপন সংবাদের ভিত্তিতে তিনি এ দুটি বিয়ে বন্ধ করে ভ্রাম্যমান আদালত বসিয়ে অর্থদন্ড করেন ।

একটি বিয়েতে বরকে ১০ হাজার টাকা অন্য বিয়েতেও বরের বাবাকে ১০ হাজার টাকা করে জরিমান এবং তাদের কাছ থেকে মুচলেকা নেন ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, জয়পুরহাট সদরের ধারকি গ্রামের মৃত হাফিজার রহমানের ছেলে আবু হানিফের সাথে কালাই পৌরসভার আকন্দপাড়ার মৃত নজির উদ্দিনের ৮ম শ্রেনির পড়ূয়া মেয়ে (১৪) কালাই সরকারি হাসপাতালের দক্ষিন পার্শে আওলাদ হোসেন তালুকদারের বাড়িতে বাল্যবিয়ে অনুষ্ঠিত হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহান উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বরকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন। এবং মেয়ের মাকে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছেন।

অপর দিকে উপজেলার মাত্রাই ইউনিয়নের কুসুমসারা হিন্দুপাড়া গ্রামের একটি সনাতন ধর্মের মেয়ে বাল্যবিয়ে অনুষ্ঠিত হচ্ছে, এমন খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বরের বাবা অমূল্য চন্দ্রকে ১০ হাজার টাকা এবং মেয়ের বাবাকে মুচলেকা দিয়ে ছেড়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত।

কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহান বলেন, একই রাতে প্রায় ২ ঘন্টার মধ্যে বাল্যবিবাহের গোপন সংবাদ আসে। একটি কালাই সরকারি হাসপালের দক্ষিন পার্শে অষ্টম শ্রেনী এক ছাত্রীকে বিয়ে দেয়া হচ্ছে। সেখানে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে ছেলেকে ১০ হাজার টাকা জরিমানা এবং মেয়ের ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দিতে না পারে, সেজন্য মাকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

অন্যটি উপজেলার মাত্রাই ইউনিয়নের কুসুমসারা হিন্দুপাড়া গ্রামে সনাতন ধর্মের বাল্যবিয়ের অপরাধে বরকে ১০ হাজার টাকা এবং মেয়ের বাবাকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এরপরেও যদি আইন অমান্য করে মেয়ে দুটিকে বিয়ে দেওয়ার চেষ্টা করলে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।িআমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা