সারাদেশ

সুন্দরগঞ্জে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের প্রতিবাদী মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

হাবিবুল্লাহ সরকার, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

“অধিকার আদায়ে আমরা সবাই একসাথে” — এই স্লোগানকে সামনে রেখে গাইবান্ধার সুন্দরগঞ্জে পেশাগত মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিভিন্ন ঔষধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা। একইসঙ্গে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপিও প্রদান করা হয়।

গতকাল সকালে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে প্রধান সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কর্মরত মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য দেন সুন্দরগঞ্জ ফারিয়া সভাপতি মোঃ শাহীন আলম, সিনিয়র সহ-সম্পাদক মোঃ ফরিদুজ্জামান শামীম, গাইবান্ধা জেলা ফারিয়ার সাধারণ সম্পাদক মোঃ লাবলু সর্দার, সুন্দরগঞ্জ ফারিয়ার সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মুহাম্মাদ মোজাহীদ, সদস্য মোঃ আহসান হাবীব এবং কেন্দ্রীয় ফারিয়ার সহ-সভাপতি আব্দুল মালেক প্রমুখ।

বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যখাতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। চিকিৎসকদের কাছে নতুন ওষুধের তথ্য পৌঁছে দেওয়া, রোগীদের জন্য কার্যকর ওষুধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে তারা নিরলসভাবে কাজ করছেন। অথচ মাঠপর্যায়ে দায়িত্ব পালন করতে গিয়ে প্রায়ই তাদের অপমান, হয়রানি ও নিরাপত্তাহীনতার মুখোমুখি হতে হয়।

তারা আরও বলেন, সারাদেশে একযোগে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও ঔষধ কোম্পানিগুলোর দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত, অযাচিত হয়রানি বন্ধ, পেশাগত মর্যাদা রক্ষা এবং কর্মক্ষেত্রে সম্মানজনক আচরণ নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান বক্তারা।

এসময় সুন্দরগঞ্জ ফারিয়ার সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মুহাম্মাদ মোজাহীদ বলেন,
“মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা এদেশের অন্যতম শিক্ষিত ও প্রশিক্ষিত পেশাজীবী। অথচ বিভিন্ন সময় তাদের পেশাকে অবমূল্যায়ন করে অযাচিতভাবে ‘দালাল’ আখ্যা দেওয়া হয়, যা অত্যন্ত দুঃখজনক ও অপমানজনক। একজন রিপ্রেজেন্টেটিভকে প্রতিনিয়ত চাপ, বিক্রয় টার্গেট ও ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করতে হয়। তারপরও তাদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা, পেশাগত স্বীকৃতি ও সম্মান নিশ্চিত করা হয়নি।”

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা উপজেলা নির্বাহী অফিসার ঈফফাত জাহান তুলির হাতে স্মারকলিপি প্রদান করেন। এসময় নেতৃবৃন্দ বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবেন এবং নিজেদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

আমার বাঙলা/আরএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আট বছর ধরে কার্যক্রমে নেই নারায়ণগঞ্জ সিজেএম ভবন

তারিকুর রহমান রিপন ,নারায়ণগঞ্জ: ২০০ কোটি টাকার অধিক ব্যয়ে নির্মিত নারায়ণগঞ...

কালুখালীর  চরাঞ্চলে ইউএনও’র হাস, মুরগী ও ছাগল বিতরন

মঙ্গলবার সকালে রাজবাড়ীর কালুখালী উপজেলার নদীবিধৌত চরাঞ্চলের সুফলভোগীদের মাঝে...

সুন্দরগঞ্জে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের প্রতিবাদী মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

“অধিকার আদায়ে আমরা সবাই একসাথে” — এই স্লোগানকে সামনে রেখে গ...

নোয়াখালীতে নিজ বাড়ির সামনে জামায়াত কর্মী গুলিবিদ্ধ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নিজ বাড়ির সামনে দুর্বৃত্তদের গুলিতে মাইনুল ইসলাম ও...

আইন অমান্য করে পদ্মায় বালু লুট: হুমকিতে বাঁধ-ফসল ও জনপদ

সরকারি কঠোর নিষেধাজ্ঞা ও উচ্চ আদালতের সুনির্দিষ্ট নির্দেশনা বৃদ্ধাঙ্গুলি দেখি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা