ছবি: সংগৃহীত
সারাদেশ

সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা, বাধা দিল বিজিবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নওগাঁ সীমান্ত দিয়ে ছয় বাংলাদেশি নাগরিককে পুশ-ইনের চেষ্টা করেছে বলে জানিয়েছে বিজিবি।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোরে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর রামদাসপুর বিওপি এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবি সূত্র জানায়, সকাল সাড়ে ৬টার দিকে সীমান্ত পিলার ২১৬/এমপি দিয়ে ভারতের ১২ বিএসএফ ব্যাটালিয়নের শমসের নগর ক্যাম্পের সদস্যরা ছয়জন পুরুষকে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করেন।

খবর পেয়ে রামদাসপুর বিওপির টহল দল ঘটনাস্থলে গিয়ে ছয়জনকে শূন্য লাইনের ভারতীয় অংশে অবস্থানরত অবস্থায় শনাক্ত করে। পরে বিজিবি সদস্যরা তাদের বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশে বাধা দেন।

১৬ বিজিবি জানিয়েছে, ছয়জনকে ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন বলেও জানিয়েছেন নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাজারে ইলিশ, দাম নাগালের বাইরে

বর্ষার ভরা মৌসুমে বাজারে ইলিশের সরবরাহ থাকলেও চড়া দামের কারণে সাধারণ ক্রেতাদে...

মক্কা জোটের পর ফ্রান্সের সঙ্গেও প্রতিরক্ষা চুক্তি সৌদির

তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে ‘মক্কা জোট’ গঠনের পর এবার ফ্রান্সের সঙ...

যুক্তরাষ্ট্রের ৭০০ পণ্যে কানাডার ৫০% শুল্ক

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্যযুদ্ধের অংশ হিসেবে দেশটির প্রায় ৭০০ পণ্যের...

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ

ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুককে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর...

বৃহস্পতিবার বসছে সংসদের তৃতীয় অধিবেশন

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় বসছে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। ইতোমধ্যে অ...

সাটুরিয়ায় ভেজাল সার বিক্রি: ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা, সার জব্দ

মানিকগঞ্জের সাটুরিয়ায় ভেজাল ডিএপি (ডাই-অ্যামোনিয়াম ফসফেট) সার বিক্রির দায়ে এক...

হানিয়া আমিরের ভিডিও ভাইরাল, তুমুল আলোচনা!

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে ঘিরে নতুন করে আলোচনায় পাকিস্তান...

আজ জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী

বাংলা সাহিত্য ও সংস্কৃতির অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব, জাতীয় কবি কাজ...

সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা, বাধা দিল বিজিবি

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নওগাঁ সীমান্ত দিয়ে ছয় বাংলাদেশি নাগরিককে...

নেপালে আকস্মিক বন্যায় ১৬২ প্রাণহানি, নিখোঁজ প্রায় ৪০০: শোক রাষ্ট্রপতির

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির ঘটনায়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা