বিনোদন

সিনেমার প্রিমিয়ারে পরিচালককে জুতা মারলেন অভিনেত্রী, ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক

বলিউডে এক অভিনব কাণ্ড ঘটলো গত শুক্রবার রাতে। মুম্বাইয়ে হিন্দি ক্রাইম থ্রিলার ‘সো লং ভ্যালি’-এর প্রিমিয়ারে সরাসরি পরিচালক মান সিংকে জুতা ছুঁড়ে মারলেন অভিনেত্রী রুচি গুজ্জার। তারই একটি ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়, চলছে নানা আলোচনা।

ঘটনার সুত্রপাত, ছবির অন্যতম প্রযোজক করণ সিং চৌহানের বিরুদ্ধে দিন কয়েক আগেই আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের করেছেন রুচি। অভিনেত্রীর অভিযোগ, ছবির সহ-প্রযোজকের ক্রেডিট এবং লাভ ভাগাভাগির মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তাকে ঠকিয়ে বিশাল অঙ্কের প্রতারণা করেছে। দিন ছবির প্রিমিয়ারে এসে পরিচালক মান সিংয়ের মুখোমুখি হন রুচি।

এরপর ২৫ লাখ টাকার সেই ধাক্কার জেরে পরিচালক মান সিংকে পেয়ে বসেন রুচি। সেই সুযোগে পরিচালকের ওপর ক্ষেপে গিয়ে তাকে জুতা ছুঁড়ে মারেন। এ সময় খানিকটা ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে, আশেপাশের লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

সূত্র অনুযায়ী, এই লেনদেন ঘটে ২০২৩ সালের জুলাই থেকে ২০২৪ সালের জানুয়ারি মাসের মধ্যে। রুচি জানান, একটি নতুন ধারাবাহিক নির্মাণের কথা বলে করণ তাকে প্রযোজনায় যুক্ত করার প্রতিশ্রুতি দেন এবং একাধিক কিস্তিতে অর্থ নেন। কিন্তু প্রজেক্ট বাস্তবায়নের কোনো উদ্যোগই নেওয়া হয়নি।

রুচি এ নিয়ে ইতোমধ্যে একটি এফআইআর দায়ের করেছেন। তার দাবি, প্রতারণার শিকার হয়ে তিনি মানসিক ও আর্থিকভাবে চরম বিপর্যস্ত।

এর আগে কান চলচ্চিত্র উৎসবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখখচিত নেকলেস পরে লাল গালিচায় হেঁটে নজর কাড়েন রুচি গুজ্জার। সেখান থেকেও আলোচনার কেন্দ্রে চলে আসেন তিনি।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা