বিনোদন

‘আমি মরে গেলে দয়া করে কেউ আফসোস করবেন না’

বিনোদন প্রতিবেদক

কয়েক মাস আগেও অভিনয়ে ব্যস্ত ছিলেন ছোট ও বড় পর্দার অভিনেত্রী মৌ শিখা। মাসের প্রায় ২০ দিন কাজ করতেন; কিন্তু গত কয়েক মাসে সেই চিত্র পাল্টে গেছে। আড়াই মাস ধরে এই অভিনয়শিল্পীর কাজ একেবারে কমে গেছে। তা নিয়ে নিজের ফেসবুকে পোস্ট দিয়েছেন মৌ শিখা। সেখানে তিনি লিখেছেন, ‘নিজেকে অভিনেত্রী ভাবতে লজ্জা করছে।’

মৌ শিখা লিখেছেন, ‘অনেক বছর থেকে অভিনয় করে আসছি। এত দিন নিজেকে অভিনেত্রী হিসেবেই জানতাম; কিন্তু আড়াই মাস ধরে নিজেকে অভিনেত্রী ভাবতে লজ্জা হচ্ছে। আগে যেখানে মাসে ১৫ থেকে ২০ দিন কাজ করতাম, সেখানে আড়াই মাস যাবৎ মাসে চার থেকে পাঁচ দিন কাজ করছি। তাহলে কীভাবে মনে হবে আমি অভিনয়শিল্পী? অভিনয় করেই আমার সংসার চলে।’

বেঁচে থাকতে অভিনয়শিল্পী হিসেবে মূল্যায়ন চান, মৃত্যুর পর মূল্যায়নের কোনো প্রয়োজন নেই উল্লেখ করে মৌ শিখা লিখেছেন, ‘আমি জানি বেঁচে থাকতে আমার মূল্যায়ন করা না হলেও আমার মৃত্যুর পর কিছু মানুষ হলেও আমাকে মনে রাখবে। হয়তো বলবে, আহারে মহিলা তো কত ভালো ছিল, কত সহজ–সরল ছিল, কারও সাতপাঁচে ছিল না; কারও সামনে–পেছনে ছিল না। আহা রে মহিলাটার আত্মা শান্তি পাক; কিন্তু তাতে কি লাভ হবে আমার, বেঁচে থাকতে তো দরকার আমার কাজের, বেঁচে থাকতেই দেখে যেতে চাই আমার মূল্যায়ন হচ্ছে; কিন্তু সেটা কি আদৌ দেখে যেতে পারব। আমি জানি না; তবে আমার অনুরোধ, আমি মরে গেলে দয়া করে কেউ আফসোস করবেন না। আমাকে মনে করারও কোনো দরকার নেই।’

দীর্ঘ ২৫ বছরে একই পারিশ্রমিকে এবং সমানতালে কাজ করছেন; কিন্তু হঠাৎ কাজ কমে যাওয়ায় উদ্বিগ্ন উল্লেখ করে মৌ শিখা লিখেছেন, ‘হঠাৎ কেন কাজ কমে গেল! কেন আমাকে পরিচালকেরা ডাকছেন না, মনে করছেন না কেন। তাঁদের গল্পের চরিত্রের সাথে আমি নিজেকে খাপ খাওয়াতে পারব। আমি তো আমার সম্মানী বাড়াইনি।’

২৫ বছর যাবৎ বিনোদন অঙ্গনে কাজ করছেন, সম্মানী সেই পাঁচ হাজার টাকা উল্লেখ করে মৌ শিখা লিখেছেন, ‘এখনো আমার রেমুনারেশন মাত্র পাঁচ হাজার টাকা। এটাও কি খুব বেশি? যাহোক যত দিন বাঁচি কাজ করে যেতে চাই। আপনারা ব্যাপারটা দেখবেন। আমার সহকর্মী যাঁরা আছেন, তাঁরা আমার ব্যাপারটা দেখে একটু সাহায্য করবেন। একজন শিল্পীর জন্য হঠাৎ করে কাজ কমে যাওয়া কম কিছু না। আপনারা পাশে থেকে আমাকে সাহায্য করবেন।’

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা