সারাদেশ

জুলাই সনদ হওয়ার পর নির্বাচন বিষয়ে আলোচনা : নাহিদ

জামালপুর প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘পিআর পদ্ধতি নিয়ে ঐকমত্যে না আসলে, জুলাই সনদের স্বাক্ষর হবে কি না, তা আমাদের সন্দেহ আছে।’ সোমবার (২৮ জুলাই) সকালে জামালপুরের সার্কিট হাউসে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।

এ বিষয়ে নাহিদ ইসলাম বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে উচ্চকক্ষ। আমরা বলেছিলাম, উচ্চকক্ষটি ভোটার অনুপাতে হতে হবে, পিআর অনুসারে হতে হবে। এই উচ্চকক্ষ আমাদের ক্ষমতার ভারসাম্য ও জবাবদিহির জন্য গুরুত্বপূর্ণ। সেই বিষয়ে এখনো ঐকমত্য আসেনি। এ বিষয়ে সবার মধ্যে ঐকমত্য না আসলে, জুলাই সনদে স্বাক্ষর হবে কি না? আমাদের সন্দেহ আছে। এ বিষয়ে ঐকমত্যে আসার পরই আমরা জুলাই সনদের বিষয়টি বিবেচনা করব। তবে আমরা চাই, ৫ আগস্টের মধ্যেই জুলাই সনদটি সর্বদলীয় ঐকমত্যের ভিত্তিতে তৈরি হয়ে যাক।’

পুলিশসহ প্রশাসনের লোকজন নিরপেক্ষ আচরণ করছে না জানিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাহিদ বলেন, ‘জুলাই সনদ হওয়ার পর নির্বাচনের বিষয়ে আলোচনা হবে। আর নির্বাচনের আগে অবশ্যই লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে।’

জামালপুরে আজ দুপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা কর্মসূচি পালনের কথা আছে। শহরের তমালতলা থেকে পদযাত্রাটি শুরু ফৌজদারি এলাকায় পথসভাস্থলে গিয়ে শেষ হওয়ার কথা। জামালপুরে কর্মসূচি শেষে দলের নেতারা ময়মনসিংহে যাবেন।

রবিবার (২৭ জুলাই) শেরপুরে পদযাত্রার কর্মসূচি শেষে সন্ধ্যায় জামালপুর শহরে আসেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। রাত আটটার দিকে জামালপুর শহরের চামড়াগুদাম এলাকায় আল জামিয়াতুল হাবিবিয়া কওমি মাদ্রাসা, হজরত শাহ জামাল (র.)–এর মাজার ও দয়াময়ী মন্দির পরিদর্শন করেন তাঁরা। এরপর জামালপুর সার্কিট হাউসে ও বিভিন্ন হোটেলে রাত যাপন করেন।

পথসভায় সভাপতিত্ব করবেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ও জামালপুর জেলার প্রধান সমন্বয়কারী লুৎফর রহমান। সভায় নাহিদ ইসলামের পাশাপাশি দলটির সদস্যসচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, নাহিদা সরওয়ার, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র মুখ্য সমন্বয়কারী আবদুল হান্নান, যুগ্ম সদস্যসচিব লুৎফর রহমান, সদস্য মশিউর আমিন, জাতীয় যুবশক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক হিফজুর রহমান, সংগঠক মোসাদ্দেকুর রহমান প্রমুখের বক্তব্য দেওয়ার কথা আছে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা