সংগৃহীত
বিনোদন

সময় ভালো যাচ্ছে না জেনিফার অ্যানিস্টোনের

বিনোদন ডেস্ক

হলিউডে ১৯৯৮ সালে অভিষেক হয় জেনিফার অ্যানিস্টোনের। এখন পর্যন্ত অভিনীত সিনেমার হাফসেঞ্চুরি পূরণ করতে পারেননি তিনি। গোল্ডেন গ্লোব আর স্ক্রিন অ্যাক্টর্স গিল্ড অ্যাওয়ার্ডজয়ী এ অভিনেত্রীর হাতে নতুন কোনো সিনেমা নেই।

২০১৯ ও ২০২৩ সালের ‘মার্ডার মিস্টেরি’ সিক্যুয়ালের মাধ্যমে তিনি রীতিমতো হয়ে উঠেছেন নেটফ্লিক্স তারকা। কমেডি এ সিক্যুয়ালের প্রথমটি পরিচালনা করেছেন কাইলি নিউচেক, আর দ্বিতীয়টির পরিচালক ছিলেন জেরেমি গেয়ারলিক। তবে দুটো সিনেমায়ই অভিনয় নিয়ে প্রশংসিত হয়েছেন জেনিফার।

তার অভিনীত সর্বশেষ সিনেমা ‘আউট অব মাই মাইন্ড’ মুক্তি পেয়েছে গত বছরের ২২ নভেম্বর। কিন্তু ব্রিটিশ-আমেরিকান অভিনেত্রী আম্বার সিলি পরিচালিত এ সিনেমাটির রিপোর্ট এখন পর্যন্ত আহামরি কিছু নয়। কিন্তু তা সত্ত্বেও চলতি সময়ে দারুণভাবে আলোচনায় রয়েছেন জেনিফার। সেটিও তার জন্য বেশ বিব্রতকর বিষয়।

অভিনেতা চলচ্চিত্রকার জাস্টিন থেরক্সের দ্বিতীয় বিয়েতে ‘দাওয়াত পাননি’ বলে টিপ্পনী কাটছেন তার ভক্ত-সমালোচকরা। কেউ কেউ বলছেন সাবেক স্বামী জাস্টিনের বিয়ের অনুষ্ঠানটি ইচ্ছা করেই এড়িয়ে গেছেন এ অভিনেত্রী। ২০১৮ সালে জেনিফারের সঙ্গে ছাড়াছাড়ির প্রায় সাত বছর পর দ্বিতীয় বিয়ের আসর জমিয়েছেন জাস্টিন। তিনি সম্প্রতি বিয়ে করেছেন ৩১ বছর বয়সি অভিনেত্রী নিকোল ব্রাইডন ব্লুমকে।

এ বিয়ের অনুষ্ঠানে আসলেই দাওয়াত পাননি জেনিফার অ্যানিস্টোন। কারণ, তার নববধূ নিকোল ৫৩ বছর বয়সি স্বামী জাস্টিনকে সাফ বলে দিয়েছেন, অনুষ্ঠানে তিনি জেনিফারের ছায়াও দেখতে চান না।

উল্লেখ্য, শুধু জেনিফারই নন, জাস্টিনের বন্ধু তালিকার অনেকেই ওই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি নিকোলের নিষেধাজ্ঞার কারণে। চলতি মার্চের শুরুতে মেক্সিকান সমুদ্রসৈকত রিসোর্টে এক অনাড়ম্বর অনুষ্ঠানে গাঁটছড়া বাঁধেন জাস্টিন-নিকোল। বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এমন একজন দাবি করেছেন, ব্লুম অত্যন্ত জেদী। এ অনুষ্ঠানে তার প্রধান শত্রু হিসাবে অ্যানিস্টোনকেই চিহ্নিত করেছেন তিনি।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়েছেন নিকোলই। তিনি বলেন, ‘এ ধরনের আলোচনা আমার কাছে অসহনীয়। হ্যাঁ, কথা তো সত্যি! আমিই তাকে নিষিদ্ধ করেছিলাম। কারণ, আমি চাইনি চমৎকার ওই অনুষ্ঠানে জেনিফারের এমন কোনো ছায়া পড়ুক-যা আমার স্বামীর মনকে দুর্বিষহ করে তুলতে পারে। এটা আমার কাছে ভীষণ বিরক্তিকর হবে।’

এদিকে, নবদম্পতিকে অভিনন্দন জানানো প্রথমদিকে থাকা ব্যক্তিদের একজন ছিলেন মর্নিং শো জেনিফার অ্যানিস্টোন। অভিনন্দন জানিয়ে তিনি লিখেছেন, ‘তারা (নবদম্পতি) একটি ঘনিষ্ঠ বন্ধুত্ব বজায় রেখেছে। আমি খুশি, জাস্টিন সত্যিকারের ভালোবাসা পেয়েছে। আমি মনে করি তার নতুন স্ত্রী দুর্দান্ত!’ তিনি বলেন, ‘জেনের (জেনিফার) জন্য কারো খারাপ লাগা উচিত নয়। তার জীবন এখনো বেশ ভালো চলছে। নতুন করে কারও সঙ্গে গাঁটছড়া বাঁধলে মন্দ হবে না।’

তৃতীয় বিয়ের দ্বারপ্রান্তে রয়েছেন প্রথমে অভিনেতা ব্র্যাড পিটকে বিয়ে করা অভিনেত্রী জেনিফার। সম্প্রতি হলিউডে সানসেট টাওয়ার হোটেলে ম্যান্ডালোরিয়ান তারকা চিলির পেড্রো প্যাসকেলের সঙ্গে ডিনার করতে দেখা গেছে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা