রাজনীতি

সচিবলায়ে বসে সুবিধা নিচ্ছে ফ্যাসিবাদের দোসররা: মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক

প্রশাসনে বিএনপির লোক বসে আছে, এমন বক্তব্য শিশুতোষ। সচিবালয়ের ভেতরে বসে থাকা ফ্যাসিবাদের দোসরদের কাছ থেকে বাড়তি সুবিধা পাচ্ছে বলেই কি তাদের সরানো হচ্ছে না। এমন প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বুধবার (২৩ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘বর্তমান প্রেক্ষাপটে গণতন্ত্র, সংস্কার ও বাস্তবতা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ প্রশ্ন তুলেন।

মির্জা আব্বাস দাবি করেন, সচিবালয়ের ভেতরে চারজন, বাইরে একজনসহ সচিব পদমর্যাদার পাঁচজন এবং উপদেষ্টা পরিষদে থাকা কিছু লোক প্রধান উপদেষ্টাকে সঠিক পথে চলতে দেবে না। তাই প্রধান উপদেষ্টাকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

বিএনপির এ নেতা বলেছেন, আওয়ামী লীগকে যারা দেশে পুনর্বাসিত করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত থাকবে। দলটির দ্বারা বিএনপির চাইতে আর কেউ বেশি নির্যাতিত নয়। যদি ফ্যাসিবাবিরোধী ঐক্যে বিভক্তি সৃষ্টি হয়, তাহলে আবারও ভারতীয় আধিপত্যবাদের কবলে পড়বে বাংলাদেশ।

মতভেদ থাকলেও জাতীয় স্বার্থে বিএনপি, জামায়াত, এনসিপিসহ সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেন তিনি। বিপরীত শক্তি দ্বিধা-বিভক্ত করার চেষ্টা করছে এবং ইউটিউবাররা দেশের ভেতর অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে রাখতে চায় বলে বিএনপির এ নেতা তার বক্তব্যে উল্লেখ করেন।

মির্জা আব্বাস আরও বলেন, সংস্কার ও নির্বাচন উভয়ই চায় বিএনপি। অপ্রয়োজনীয় যে সংস্কার বিপদ ডেকে আনবে এমন সংস্কার চাই না। নির্বাচন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হচ্ছে, যা কাম্য নয়।

তিনি বলেন, প্রশাসনে বিএনপির লোকজন বসে নেই। প্রশাসনে থাকা আওয়ামী দালালদের কাছ থেকে সুবিধা নিয়েছে এনসিপি।

কর্মরত কয়েকজন সচিবের নাম প্রকাশ না করে তিনি বলেন, আওয়ামী লীগের দালালদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে হবে। আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত থাকবে।

এ সময় প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘আপনার (ড. ইউনূস) আশপাশে আওয়ামী লীগের দোসরদের থেকে সতর্ক থাকুন। তারা আপনাকে লাইনচ্যুত করে ফেলতে পারে।’

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

রাঙ্গাবালীতে বজ্রপাতে তরুণ সৌরভের মৃত্যু

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বজ্রপাতে সৌরভ মজুমদার (২২) নামে এক তরুণের মৃত্য...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা