রাজনীতি

বিএনপি সংস্কার প্রচেষ্টাকে সমর্থন করে: সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, তার দল অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত সংস্কার উদ্যোগগুলোতে আন্তরিকভাবে সহযোগিতা করছে। রবিবার (২০ এপ্রিল) সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফার সংলাপে বিএনপি প্রতিনিধি দলের যোগ দেওয়ার আগে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন বলেন, ‘আমরা সব বিষয়ে স্বচ্ছতা, আন্তরিকতা এবং গুরুত্বের সঙ্গে সংস্কার উদ্যোগগুলোতে সহযোগিতা করছি।’

কমিশনের সঙ্গে আজকের সংলাপে অংশ নিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে পাঁচ সদস্যের বিএনপি প্রতিনিধি দল।

এর আগে বৃহস্পতিবারে মুলতবি হওয়া বৈঠক আজ সকাল ১১টায় আবার শুরু হয়। দিনব্যাপী বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশন ও বিএনপি সংবিধান ও বিচার ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে আলোচনা করে। সেদিন সব প্রস্তাব নিয়ে আলোচনা না হওয়ায় আজ আবার বৈঠক চলছে।

আজকের বৈঠকে নির্বাচন, জনপ্রশাসন ও দুর্নীতি দমন সংস্কার কমিশনসহ সব বিষয়ে আলোচনা হবে বলে মনে করেন সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘আজকে পাঁচ কমিশনের প্রতিবেদনের ওপর আলোচনা সমাপ্ত করা যাবে। এখন আমরা সংবিধানের যে পর্যায় থেকে আলোচনা শেষ করেছিলাম, ওই পর্যায় থেকে আলোচনা শুরু করব। এরপর বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থাসহ বাকি দুটি কমিশনের ওপর আলোচনা শেষ করে, আশা করছি বিকেলের মধ্যে শেষ করতে পারব।’

এর আগে বৃহস্পতিবার সংলাপের বিষয়ে বিএনপির দলীয় ফোরামে আলোচনা হয়েছিল জানিয়ে তিনি বলেন, বিষয়গুলো জাতীয় ঐকমত্য কমিশনকে জানানো হবে।

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের সভাপতিত্বে ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় বৈঠকে আছেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বদিউল আলম মজুমদার ও ড. ইফতেখারুজ্জামান।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দীন আহমেদের সভাপতিত্বে দলটির পাঁচ সদস্যের প্রতিনিধি দলে আরও আছেন-স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ, দলটির নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং আবু মো. মনিরুজ্জামান খান।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৫০ কোটি টাকা ঘুষ অফারকারীর নাম জানতে এমপিকে লীগ্যাল নোটিশ

কুষ্টিয়ায় মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল বন্ধ রাখার জন্য ৫০ কোটি টাকার অফার পেয়েছ...

সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু

সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’র আওতাধীন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক...

 মা-বোনের সম্ভ্রমহানিকারীদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু

বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মো. বরকত উল্লাহ বুলু বল...

দ্রুত যুদ্ধ বন্ধের আহ্বান চীনের

মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে চীন। আগামী দুই থেকে তিন সপ্...

দেশে অবৈধভাবে মজুতকৃত জ্বালানি ৪ লাখ লিটার

সারা দেশে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অভিযানে অবৈধভাবে মজুতকৃত ৩ লাখ ৭২ হাজা...

 মা-বোনের সম্ভ্রমহানিকারীদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু

বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মো. বরকত উল্লাহ বুলু বল...

সোনারগাঁয়ে অধিপত্য বিস্তার নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ ।  

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়নের পাঁচানী শান্তিনগর এলাকায় আধিপত্য বি...

সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু

সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’র আওতাধীন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক...

দেশে অবৈধভাবে মজুতকৃত জ্বালানি ৪ লাখ লিটার

সারা দেশে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অভিযানে অবৈধভাবে মজুতকৃত ৩ লাখ ৭২ হাজা...

দ্রুত যুদ্ধ বন্ধের আহ্বান চীনের

মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে চীন। আগামী দুই থেকে তিন সপ্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা