রাজনীতি

ঐকমত্য কমিশনের সঙ্গে সময় নিয়ে আলোচনা করতে চায় বিএনপি

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রের স্বার্থে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা তাড়াহুড়ো করে শেষ করতে চায় না বিএনপি। এই বিষয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আলোচনায় আমরা দ্রুত আগাচ্ছি না এই জন্য যে এটা রাষ্ট্রের বিষয়, রিপাবলিকের বিষয়, এটা সংবিধানের বিষয়, তাড়াহুড়োর কোনো বিষয় নয়।’

ঐকমত্য কমিশনে গৃহীত সিদ্ধান্ত বৃহত্তর কনসাস সৃষ্টি করবে। যা জাতীয় জীবনে মহান ভূমিকা রাখবে। সুতরাং একটু সময় বেশি নিলেও একটু বিস্তারিত রিপোর্টের ওপর বিস্তারিত আলোচনা করছি।

মঙ্গলবার (২২ এপ্রিল) জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠকে সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি বিচার বিভাগের সম্পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী উল্লেখ করে তিনি সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘সুপ্রিম কোর্টের একটা সচিবালয় গঠন করার জন্য সুপারিশ করা হয়েছিলো। এটাসহ বিচার বিভাগের সম্পূর্ণ স্বাধীনতায় আমরা অঙ্গীকার বন্ধ। তবে আমি বিচার বিভাগের সকল উদ্যোগকে আইনআনুগ ও সাংবিধানিক হয় সে আহ্বান জানাবো।’

তৃতীয় দিনের আলোচনার বিষয় তুলে ধরে তিনি বলেন, ‘আমরা বিচারবিভাগ, জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশন ও নির্বাচন কমিশনের বিষয় নিয়ে আলাপ করে আলোচনা শেষ করতে পারবো।’

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় বৈঠকের ঐকমত্য কমিশনের পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান।

বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাঈল জবিউল্লাহ, আইনজীবী রুহুল কুদ্দুস কাজল ও সাবেক সচিব আবু মো. মনিরুজ্জামান খান।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা