সংগৃহিত
লাইফস্টাইল

শীতে গাঁটের ব্যথা দূর করার উপায়

লাইফস্টাইল ডেস্ক: শীতকালে অনেকেই গাঁটে ব্যথায় ভুগে থাকেন। এসময় ব্যারোমেট্রিক চাপ কমে যাওয়ার কারণে নরম টিস্যুগুলো ফুলে যেতে পারে এবং এটি জয়েন্টগুলোতে চাপ দিতে পারে। ফলে, শীতের সময়ে বাতের ব্যথা, গাঁটের এবং পেশির ব্যথা বেড়ে যায়। সেইসঙ্গে পেশি শক্ত হয়ে যাওয়ার সমস্যাও দেখা দিতে পারে এই সময়ে।

চলুন জেনে নেয়া যাক গাঁটের ব্যথা দূর করার উপায়-

১) উষ্ণতা ধরে রাখুন

শীতের এই সময়ে গাঁটের ব্যথা থেকে দূরে থাকার জন্য আপনাকে উষ্ণ থাকতে হবে। সেজন্য শীতের গরম কাপড় পরুন। একটি গরম কাপড়ে কাজ না হলে একাধিক পরুন। ঘুমের সময় ভালো ও মোটা কম্বল ব্যবহার করুন। সারাক্ষণ চেষ্টা করুন ঠান্ডা পানি বা অন্যান্য ঠান্ডা জিনিস এড়ানোর। এতে ব্যথা নিয়ন্ত্রণে রাখা সহজ হবে।

২) নিয়মিত শরীরচর্চা করুন

শুধু শীতের সময়েই নয়, সুস্থ থাকার জন্য সারা বছরই শরীরচর্চা করতে হবে। এসময় আপনার জয়েন্টগুলোকে নমনীয় রাখতে নিয়মিত, হালকা ব্যায়াম করুন। নিয়মিত ব্যায়ামের অভ্যাস আপনাকে এই কাজে সাহায্য করবে। স্ট্রেচিং ব্যায়াম করুন। নিয়মিত হাঁটার অভ্যাস করুন। সাইকেল চালানো এবং সাঁতার কাটার মতো অভ্যাসও আপনাকে সুস্থ রাখতে কাজ করবে।

৩) ওজন নিয়ন্ত্রণে রাখুন

আপনার ওজন যদি খুব বেশি বেড়ে যায় বা অতিরিক্ত হয় তাহলে তা হতে পারে গাঁটে ব্যথার কারণ। এ কারণেও ব্যথা বাড়তে পারে। সেজন্য আপনাকে ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। খেতে হবে স্বাস্থ্যকর খাবার। সঠিক ও পুষ্টিকর খাবার খেলে তা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করবে। তাই এদিকে খেয়াল রাখুন।

৪) পানি পান করুন

অনেকে শীতের সময়ে পানি পানের অভ্যাসে অলসতা করেন। এটি করা যাবে না। শীতের সময়েও আপনাকে পর্যাপ্ত পানি পানের অভ্যাস ধরে রাখতে হবে। শরীরে ডিহাইড্রেশন তৈরি হলে তা জয়েন্ট কমনীয় হতে বাধা দেয়। তাই শরীরে পর্যাপ্ত পানি পৌঁছানোর ব্যবস্থা করুন। এতে অন্যান্য সুবিধা পাওয়ার পাশাপাশি গাঁটের সমস্যা থেকেও মুক্তি পাবেন।

৫) ঠান্ডা বা গরম থেরাপি ব্যবহার

আপনার গাঁটের ব্যথা দূর করার জন্য ব্যবহার করতে পারেন ঠান্ডা বা গরম থেরাপি। জয়েন্টগুলোতে হিট প্যাক বা গরম তোয়ালে লাগান। কোল্ড প্যাক প্রদাহ কমাতে এবং ব্যথা দূর করতে সাহায্য করতে পারে। তবে আপনার ব্যথার জন্য কোন ধরনের থেরাপি দরকার সে সম্পর্কে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে নিন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

রাঙ্গাবালীতে বজ্রপাতে তরুণ সৌরভের মৃত্যু

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বজ্রপাতে সৌরভ মজুমদার (২২) নামে এক তরুণের মৃত্য...

লেবাননের সঙ্গে কোনো যুদ্ধবিরতি নেই: ইসরায়েলি সেনাপ্রধান

লেবাননের সঙ্গে কোনো যুদ্ধবিরতি চলছে না বলে জানিয়েছেন ইসরায়েলি সেনাবাহিনীর চি...

সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন ফের ৪ দিনের রিমান্ডে

বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর মিরপুর মডেল থানার দেলোয়ার হোসেন হত্যা...

বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

পুঁজি বাজারের দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশ...

ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি, ২ ঘণ্টা পর বাধ্য হলেন সাবেক মন্ত্রী কামরুল

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ট্রাইব্যুনালে আসতে অস্বী...

শেয়ার বাজারে ১৫ বছরে লুট হয়েছে ১ লাখ কোটি টাকা: রুমিন ফারহানা

বাংলাদেশের শেয়ার বাজারে গত ১৫ বছরে এক লাখ কোটি টাকার বেশি লুটপাট হয়েছে বলে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা