সংগৃহিত
স্বাস্থ্য

শিশুদের লিভারের অসুখ বৃদ্ধির কারণ

লাইফস্টাইল ডেস্ক: কমবয়সীদের মধ্য়েও এখন বাড়ছে ফ্যাটি লিভারের ঝুঁকি। এমনকি গুরুতর লিভারের রোগেও ভুগতে পারে তারা। এর কারণ হিসেবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, অতিরিক্ত ফোনের ব্যবহার। অনেক শিশুরাই এখন ইলেক্ট্রনিক ডিভাইসে আসক্ত।

এর ফলে মনের উপর প্রভাব তো পড়ছেই, ক্ষতি হচ্ছে শরীরেরও। নানা শারীরিক রোগ বাসা বাঁধছে তাদের শরীরে। দেখা গেছে, বর্তমান প্রজন্মের শিশুদের মধ্যে ওবেসিটি দিন দিন বেড়েই চলেছে। ওবেসিটি বা অতিরিক্ত ওজন থেকেই নানা রোগের ঝুঁকি বাড়ছে।

কুয়োপিয়োর ইস্টার্ন ফিনল্যান্ড বিশ্ববিদ্যালয়ের মুখ্য গবেষক অ্যান্ড্রিউ আগবাজের মতে, সেডেন্টারি লাইফস্টাইল অর্থাৎ সারাদিন একভাবে বসে থাকা, শরীরচর্চা না করা বা শারীরিক পরিশ্রম না করার কারণে লিভার ড্যামেজের ঝুঁকি বাড়ছে।

তার মতে, অভিভাবকদের এই ব্যাপারে সচেতন হতে হবে। শিশু, কিশোর ও তরুণদের মধ্যে লিভারের রোগ বাড়ছে মূলত আধুনিক জীবনযপানের ভুল থেকেই। এই জীবনযাপনে বদল না এলে লিভার শুধু, আরও অন্যান্য অঙ্গও ক্ষতিগ্রস্ত হতে পারে।

দেখা গেছে, লিভার ছাড়াও হার্ট ও কিডনির বিপদ বাড়িয়ে দেয় সেডেন্টারি লাইফস্টাইল। যে কারণে বর্তমান সময়ে তরুণ তরতাজা যুবকদের মধ্যে হার্ট অ্যাটাক, হার্ট ফেলিওরের ঘটনাও বাড়ছে।

শিশুদের ভবিষ্যত এখন থেকেই সুরক্ষিত করতে চিকিৎসকরা কিছু পরামর্শ দিচ্ছেন:

১) মোবাইলের আসক্তি ছাড়াতে হবে। এর জন্য মোবাইলে গেমিং সীমিত করুন। প্রয়োজনে ফোনকে পড়াশোনার কাজে লাগান।

২) বাইরে নিয়মিত খেলতে যেতে উৎসাহ দিন।

৩) শরীরচর্চার নানা ভালো দিক নিয়ে শিশুকে বোঝাতে হবে। এতে সে আরও উৎসাহ পাবে। শরীরচর্চার অভ্যাস করাতে পারলে নানা রোগের ঝুঁকি কমবে। সূত্র: এবিপি নিউজ

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘প্রয়োজনীয় সহায়তার অভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা’

প্রয়োজনীয় আন্তর্জাতিক সহায়তা ও সুরক্ষার অভাবে পুরো উপত্যকা আজ ধ্বংসস্তূপে পরি...

ফিলিস্তিনিদের ওপর নজিরবিহীন হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে ফিলিস্তিনের গাজার ভয়...

নতুন জোট পি৪এমের উদ্বোধনে যোগ দিচ্ছে ভারত

বৈশ্বিক পরাশক্তিগুলোর রাজনীতির বাইরে গিয়ে জাতিসংঘের বহুপাক্ষিকতা নীতিকে সমর্...

লংমার্চের সিদ্ধান্তে অটল পাকিস্তানের জামায়াত-ই-ইসলামী

সরকারের সঙ্গে আলোচনার সুযোগ দিতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে সময় দিলেও প্রতি...

চীনের দুই শীর্ষ জেনারেলকে বরখাস্ত

দুর্নীতি ও গুরুতর নিয়মভঙ্গের অভিযোগে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি থেকে বর...

‘প্রয়োজনীয় সহায়তার অভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা’

প্রয়োজনীয় আন্তর্জাতিক সহায়তা ও সুরক্ষার অভাবে পুরো উপত্যকা আজ ধ্বংসস্তূপে পরি...

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

বাংলাদেশ পুলিশের উচ্চপর্যায়ে বড় ধরণের রদবদল করা হয়েছে। এতে পুলিশের ডিআইজি, অত...

আইনশৃঙ্খলার উন্নয়নে পুলিশ-জনতার সমন্বয় বাড়াতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধ দমনে পুলিশ ও জনগণের মধ্যে সমন্বয় আরও জোর...

ফিলিস্তিনিদের ওপর নজিরবিহীন হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে ফিলিস্তিনের গাজার ভয়...

মার্শাল আর্টে ব্রোঞ্জ পদক নিশ্চিত করলেন জিন্নাত

এশিয়ান গেমসের উশু (মার্শাল আর্ট) ডিসিপ্লিনে বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে এক নতু...

লাইফস্টাইল
বিনোদন
খেলা