খেলা

রোনালদোর জোড়া গোলে আল হিলালকে হারালো আল নাসর

ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলের ম্যাচে সৌদি লিগে প্রতিদ্বন্দ্বী আল হিলালকে ৩-১ গোলে হারিয়েছে আল নাসর। এদিকে বুন্দেসলিগায় জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। বাভারিয়ানরা ৩-১ গোলের জয় পেয়েছে আউগসবুর্গের বিপক্ষে।

সৌদি লিগের সবচেয়ে বড় মহারণ ছিল রাতে-দুই জায়ান্ট আল হিলাল ও আল নাসরের লড়াই। প্রিন্স ফয়সাল বিন ফাহাদ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর দল। তবে গোলের জন্য অপেক্ষা করতে হয় প্রথমার্ধের ইনজুরি সময় পর্যন্ত। মার্কো ব্রোজোভিচের অ্যাসিস্ট থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে আল নাসরকে এগিয়ে দেন আলি সাদিক আল হাসান।

দ্বিতীয়ার্ধে মঞ্চে আসেন রোনালদো। ৪৭ মিনিটে সাদিও মানের পাস থেকে নাসরের ব্যবধান দ্বিগুণ করেন সিআর সেভেন। ৬২ মিনিটে এক গোল শোধ করে আল হিলাল। তবে ম্যাচের ৮৮ মিনিটে নিজের দ্বিতীয় এবং নাসরের তৃতীয় গোল করে জয় নিশ্চিত করেন রোনালদো। এই জয়ে টেবিলের দুই নম্বরে থাকা আল হিলালের সঙ্গে তিনে থাকা নাসরের পয়েন্ট ব্যবধান কমে দাঁড়াল মাত্র ৩-এ।

অন্যদিকে রাতে জার্মান বুন্দেসলিগার ম্যাচে মুখোমুখি হয় আউগসবুর্গ ও বায়ার্ন মিউনিখ। ৩০ মিনিটে দিমিত্রিস জিয়ান্নোউলিসের গোলে ফেভারিট বায়ার্নের বিপক্ষে এগিয়ে যায় আউগসবুর্গ। তবে ৪২ মিনিটে জামাল মুসিয়ালার গোলে সমতা ফেরায় বাভারিয়ানরা। দ্বিতীয়ার্ধে জয় নিশ্চিত করে বায়ার্ন। ৬০ মিনিটে হ্যারি কেইনের গোলে লিড নেয় জার্মান চ্যাম্পিয়নরা। ইনজুরি সময়ে লিরয় সানের শট আউগসবুর্গ ডিফেন্ডার মিয়াত সিমারের গায়ে লেগে জালে জড়ালে ৩-১ গোলে জয় পায় বায়ার্ন মিউনিখ।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ৫৮ বিমান অভিযান

ইরানের মদতপুষ্ট হুথি বিদ্রোহীদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে শনিবার রাত থেকে র...

জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা

শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকারের দীর্ঘমে...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে একটি ট্রেনে রুশ ড্...

কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী

আগামীকাল মঙ্গলবার থেকে শিল্পকারখানায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা