সারাদেশ

রাজবাড়ীতে সনাকের পুনর্গঠন সভা অনুষ্ঠিত। 

মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি: 

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর আয়োজনে রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তন কক্ষে সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর পুনর্গঠন সভা ও মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিআইবি’র নির্বাহী পরিচালক ডঃ ইফতেখারুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা টিআইবি’র কো-অর্ডিনেটর মাসুদ আহমেদ, ইয়েস (ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট)-এর সহ-দলনেতা আকাশ হাওলাদারসহ সংশ্লিষ্ট সংগঠনগুলোর নেতৃবৃন্দ ও সদস্যরা। অনুষ্ঠানে প্রায় ৭০ জন সদস্য অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা বলেন, দুর্নীতি রোধ, মানবিক সমাজ প্রতিষ্ঠা এবং সচেতন নাগরিক গড়ে তোলার লক্ষ্যে সচেতন নাগরিক কমিটি (সনাক), ইয়েস এবং এসিজি (অ্যাক্টিভ সিটিজেন্স গ্রুপ) দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি, সামাজিক দায়বদ্ধতা সৃষ্টি এবং তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্দেশ্যেই এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে ডঃ ইফতেখারুজ্জামান বলেন, দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় তরুণদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, সামাজিক সচেতনতা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে পারলে একটি সুন্দর ও জবাবদিহিমূলক সমাজ প্রতিষ্ঠা সম্ভব।

সভায় আরও বলা হয়, বেকার যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি এবং তাদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি এই সচেতনতামূলক উদ্যোগ শহরের গণ্ডি পেরিয়ে মফস্বল ও গ্রামাঞ্চলেও ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

অনুষ্ঠানের শেষে সনাকের পুনর্গঠন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

আমার বাঙলা/আরএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লামা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার দাবি দুর্গম পাহাড়ি জনগোষ্ঠীর

পার্বত্য জেলার বান্দরবানের জনবহুল ও জনগুরুত্বপূর্ণ লামা উপজেলা স্বাস্...

মাদক সেবনে বাধা: মীরসরাইয়ে ছেলের হামলায় বাবার মৃত্যু, আটক ১

মাদকের মরণনেশা কেড়ে নিল আরও একটি তাজা প্রাণ, ধ্বংস করে দিল একটি পরিবার। চট্টগ...

ফতুল্লায় গ্যাস বিস্ফোরণ, এক পরিবারের পাঁচ জনের প্রাণহানি। 

নারায়ণগঞ্জের ফতুল্লার গিরিধারা এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে এক...

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে দৌলতদিয়া ঘাটে নৌসচিব

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়া বলেছেন, গ...

রাজবাড়ীতে সনাকের পুনর্গঠন সভা অনুষ্ঠিত। 

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর আয়োজনে রাজবাড়ী জেলা শিল...

ট্রাম্প - শি বৈঠকের প্রাপ্তি-অপ্রাপ্তি

শুল্কযুদ্ধ, কূটনৈতিক উত্তেজনা ও পারস্পরিক অবিশ্বাসের পর অবশেষে মুখোমুখি হলেন...

কক্সবাজারে আল গনীর  খাবার খেয়ে অসুস্থ ৩০ পর্যটক

পর্যটন নগরী কক্সবাজারের সুগন্ধা পয়েন্টের আল গণী রেস্তোরাঁয় খাবার খেয়ে অন্তত ৩...

রাজবাড়ীতে সনাকের পুনর্গঠন সভা অনুষ্ঠিত। 

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর আয়োজনে রাজবাড়ী জেলা শিল...

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে দৌলতদিয়া ঘাটে নৌসচিব

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়া বলেছেন, গ...

মাদক সেবনে বাধা: মীরসরাইয়ে ছেলের হামলায় বাবার মৃত্যু, আটক ১

মাদকের মরণনেশা কেড়ে নিল আরও একটি তাজা প্রাণ, ধ্বংস করে দিল একটি পরিবার। চট্টগ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা