জাতীয়

রাজধানীতে গণপিটুনিতে আহত যুবক পুলিশ হেফাজতে মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর আদাবরে শ্যামলী হাউজিংয়ে একটি বাসায় ধারালো অস্ত্র নিয়ে লুটপাট করার সময় এলাকাবাসীর গণপিটুনিতে আহত জাহিদ (৩৮) নামে এক যুবক পুলিশ হেফাজতে মারা গেছেন।

শনিবার (২৭ জুন) বিকেলে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি রাতে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।

আদাবর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইয়ামিন সরকার জানান, জাহিদ থাকতেন শ্যামলী হাউজিং ২য় প্রকল্প এলাকার ফার্ম গলিতে। শনিবার বেলা ১২টার দিকে দুটি চাপাতি নিয়ে একই গলির খোরশেদ নামে এক ব্যক্তির বাড়িতে ঢুকেন তিনি। সেই ঘরের ফার্নিচার, আসবাবপত্র কুপিয়ে নষ্ট করে এবং বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করেন। খোরশেদকে অস্ত্র হাতে দৌড়ানি দেন। এরপর ঘর থেকে ৩০ হাজার টাকা লুট করেন তিনি। তখন এলাকার লোকজন জড়ো হয়ে জাহিদকে ধরে গণপিটুনি দেন। পরে থানায় খবর দিলে সেখান থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চূড়ান্ত হল নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর আর্জেন্টিনার প্রতিপক্ষ নকআউট পর্বে চূড়ান্ত হয়েছে। গ্রুপ...

প্রকল্প খাতে বিশ্বব্যাংকের ১৩ হাজার কোটি টাকা আসছে

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, জীবিকা সুরক্ষা এবং বৈশ্বিক সার ও জ্বালানি বাজারে...

বাংলাদেশের কূটনীতিতে নতুন মাইলফলক প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর

শনিবার (২৭ জুন) জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর বিদেশ সফর উপলক্ষ্যে স্থ...

রাশিয়ার প্রতিরক্ষা কারখানায় ইউক্রেনের মিসাইল হামলা

শনিবার (২৭ জুন) এক বিবৃতিতে তিনি জানান, রাতভর চালানো এই হামলায় কামানের গোলা ও...

নকআউটপর্বে উঠল কারা,বাদ পড়ল কারা

নকআউটপর্বে নিশ্চিত করা ২৮টি দল হলো- মেক্সিকো, সুইজারল্যান্ড, ব্রা...

৪ বিভাগে ভারি বর্ষণের শঙ্কা

দেশের চার জেলার ওপর দিয়ে ভারি বর্ষণের আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া সব...

রাজধানীতে গণপিটুনিতে আহত যুবক পুলিশ হেফাজতে মারা গেছেন

রাজধানীর আদাবরে শ্যামলী হাউজিংয়ে একটি বাসায় ধারালো অস্ত্র নিয়ে লুটপাট করার সম...

রামপুরার দুজনকে হত্যায় সাবেক কমিশনারসহ তিনজনের মৃত্যুদণ্ড

আজ রোববার (২৮ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি ম...

বইছে তাপপ্রবাহ আট জেলায়

রোববার (২৮ জুন) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম...

কিয়ারার মাসি ছিলেন সালমান খানের প্রথম প্রেম

বলিউড সুপারস্টার সালমান খানের প্রেম ও বিয়ে নিয়ে ভক্তদের কৌতুহলের শেষ নেই। ষ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা