জাতীয়

ভাতা পরিশোধের উদ্যোগ অবসর ৩৯১৭ শিক্ষকের ৫১৯ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

অবসর গ্রহণের পর যে অর্থ শিক্ষকদের বার্ধক্যের শেষ সম্বল হওয়ার কথা ছিল, দীর্ঘদিনের আর্থিক সংকট, প্রশাসনিক জটিলতা এবং তহবিল ব্যবস্থাপনায় অনিয়মের কারণে তা এখন অনেকটাই অনিশ্চয়তার মধ্যে পড়েছে। বেসরকারি খাতের নয়টি ব্যাংকে গচ্ছিত শিক্ষকদের প্রায় ৭০০ কোটি টাকার তহবিল আটকে পড়ায় চরম অর্থ সংকটে পড়েছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ড।


দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে বিশেষ বরাদ্দের মাধ্যমে ২০২২ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত আবেদনকারী ৩ হাজার ৭৫৭ জন এবং বিশেষ বিবেচনায় মৃত্যুবরণ করা ১৬০ জনসহ মোট ৩ হাজার ৯১৭ জন শিক্ষক-কর্মচারীর ৫১৯ কোটি টাকা জুলাই মাস থেকে বিতরণ শুরু হচ্ছে।
অবসর সুবিধা বোর্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত জমা হওয়া সব আবেদনের অর্থ ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে। এখন নতুন লক্ষ্য হিসেবে ২০২২ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত জমা হওয়া আবেদনগুলো নিষ্পত্তির চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করেছে কর্তৃপক্ষ।


জানা গেছে, ২০২২ সালের প্রথম ছয় মাসে জমা পড়া মোট ৩ হাজার ৭৫৭ জন শিক্ষক-কর্মচারীর আবেদন যাচাই-বাছাই শেষে অর্থ পরিশোধের জন্য প্রস্তুত করা হয়েছে। এর পাশাপাশি মানবিক ও বিশেষ বিবেচনায় বিভিন্ন সময়ে মৃত্যুবরণ করা আরও ১৬০ জন শিক্ষকের পাওনা অর্থও এবারের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। সব মিলিয়ে প্রথম ধাপের এই বিশেষ উদ্যোগে মোট ৩ হাজার ৯১৭ জন শিক্ষক-কর্মচারীকে অবসর সুবিধার আওতায় আনা হচ্ছে। এই বিপুল সংখ্যক আবেদনকারীর জন্য মোট ৫১৯ কোটি টাকা পরিশোধের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

চলতি বছরের জুন পর্যন্ত মোট ৬৭ হাজার আবেদন এখনো অনিষ্পন্ন অবস্থায় রয়েছে, যা মেটাতে প্রয়োজন প্রায় ৭ হাজার ১৭৬ কোটি টাকা। পাশাপাশি বিগত সরকারের আমলে ৯টি বেসরকারি ব্যাংকে বিনিয়োগ করা শিক্ষকদের প্রায় ৭০০ কোটি টাকা বর্তমানে আদায়-সংক্রান্ত জটিলতায় আটকে আছে।
আর এই ধাপের কার্যক্রম শেষ হওয়ার পর পরবর্তী পর্যায়ে ২০২২ সালের জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত সময়ের আবেদনগুলো অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির প্রস্তুতি চলছে।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর)

আজ খেলাপ্রেমীদের জন্য বিশেষ একটি দিন। প্রতিদিনের মতো আজও টেলিভিশনের পর্দায় থা...

লিগ্যাল অফিসার পদটির কাজ কী?

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়ে...

জামায়াত-আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে: রাশেদ খাঁন

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে বলে মন্তব্য...

শি জিনপিংকে ট্রাম্পের ঈগলের মূর্তি উপহার 

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতীক বাল্ড ঈগলের একটি ভা...

নেতানিয়াহুর সফরের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ

জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর...

সামুদ্রিক নীতির কার্যকর বাস্তবায়নে সরকারের গুরুত্বারোপ: প্রধানমন্ত্রী

বাংলাদেশের সামুদ্রিক খাতকে আধুনিক, নিরাপদ, প্রতিযোগিতামূলক ও পরিবেশগতভাবে টেক...

‘জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে’

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) কার্যালয়ের জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে...

স্বপ্নপূরণের পর এবার অবদান রাখতে চান সুখি ইতোফুসা

ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সিতে অভিষেক...

পুলিশের গাফিলতি ছিল কি না খতিয়ে দেখা হচ্ছে

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচের কার্যালয় ভাঙচুর ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় পুলি...

প্রেমিকার ভুলে ২০৯৯ সাল পর্যন্ত নিষিদ্ধ আর্জেন্টাইন স্ট্রাইকার

প্রেমিকা চায়না সুয়ারেজের একটি ভিডিওর জেরে বিপাকে পড়েছেন আর্জেন্টাইন তারকা স্ট...

লাইফস্টাইল
বিনোদন
খেলা