সংগৃহিত
আন্তর্জাতিক

রমজানের বাকি ৯০ দিন

আন্তর্জাতিক ডেস্ক: ৯০ দিন পরে আবারও সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত রোজা পালন করবেন ধর্মপ্রাণ মুসলিমরা। আর মাত্র ৩ মাস পরেই ইসলাম ধর্মের পবিত্রতম মাস রমজান শুরু হচ্ছে।

ইসলামী ক্যালেন্ডারে মাস হয় সাধারণত ২৯ বা ৩০ দিনে। মাসের শুরু ও শেষ নির্ভর করছে চাঁদ দেখার ওপর। এজনই অন্য মাসগুলোর মতো প্রতি বছর রমজানের শুরুর দিনও পূর্বনির্ধারিত হয় না।

জোতির্বিদ্যার সাহায্যে রমজানের সম্ভাব্য তারিখ আগেই অনুমান করা যায়, দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে।

দুবাই ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস ডিপার্টমেন্টের (আইএসিএডি) ওয়েবসাইটে প্রকাশিত হিজরি ক্যালেন্ডার অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতে পরবর্তী রমজান মাস শুরু হবে ২০২৪ সালের ১২ মার্চ (মঙ্গলবার)।

রমজান শেষ হবার সম্ভাব্য তারিখ ৯ এপ্রিল। তবে এবার রোজার মাস ২৯ দিনে শেষ হবে বলে আশা করা হচ্ছে। তা হলে আমিরাতে ঈদুল ফিতর উদযাপিত হবে আগামী ১০ এপ্রিল।

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেদিন রোজা শুরু হয়, বাংলাদেশে হয় তার পরের দিন। সেই হিসাবে, বাংলাদেশে এবারের রমজান মাস শুরু হবে আগামী ১৩ মার্চ ও শেষ হতে পারে ১০ এপ্রিল। সেক্ষেত্রে ঈদুল ফিতর ১১ এপ্রিল উদযাপিত হবে।

আমিরাতে সরকারি ছুটি রমজানের ২৯ তারিখ থেকে শাওয়াল মাসের ৩ তারিখ পর্যন্ত থাকে। গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী, এবার সেটি পড়তে পারে ৯ এপ্রিল (মঙ্গলবার) থেকে ১২ এপ্রিল (শুক্রবার)। এর সাথে শনি-রোববারের ছুটি যোগ করলে টানা ৬দিন ছুটি উপভোগ করবেন আমিরাতবাসী। সূত্র: খালিজ টাইমস

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা