ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যে শর্তে ইরানের নৌ অবরোধ তুলবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

ইরান ও ওমানের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে অগ্রগতি হয়েছে। শিগগিরই দুই দেশের মধ্যে একটি সমঝোতা হতে পারে বলে আশা করছে যুক্তরাষ্ট্র। আর বাণিজ্যিক জাহাজ চলাচল নির্বিঘ্নে পুনরায় শুরু হলে ইরানের বন্দরগুলোর ওপর আরোপ করা অবরোধ তুলে নেওয়ার কথা জানিয়েছে ওয়াশিংটন।

মার্কিন এক কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

ওই কর্মকর্তা বলেন, হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের মধ্যে অগ্রগতি হয়েছে এবং শিগগিরই একটি চুক্তি হতে পারে বলে তারা আশা করছেন।

তিনি জানান, সমঝোতা হলে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল কোনো ধরনের বাধা ছাড়াই পুনরায় শুরু করার পথ তৈরি হবে। এমন চুক্তি ঘোষণা ও বাস্তবায়ন হলে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর আরোপ করা অবরোধ তুলে নেবে।

তবে মার্কিন ওই কর্মকর্তা স্পষ্ট করে বলেছেন, পরবর্তী সময়ে ওয়াশিংটনের পদক্ষেপ নির্ভর করবে ইরান চুক্তির আওতায় দেওয়া প্রতিশ্রুতিগুলো কতটা বাস্তবায়ন করছে তার ওপর। অর্থাৎ অবরোধ প্রত্যাহারের বিষয়টি ইরানের কার্যকর পদক্ষেপের সঙ্গে যুক্ত থাকবে।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। ফলে এই জলপথে স্বাভাবিক বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরায় শুরু হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাজারেও এর প্রভাব পড়তে পারে।

এদিকে, মার্কিন সংবাদমাধ্যম পাঞ্চবোল নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দাবি করেছেন, তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য প্রস্তুত রয়েছে।

তবে হরমুজ প্রণালি পুনরায় খোলার বিষয়ে সমঝোতার পথ এখনও পুরোপুরি নিশ্চিত নয়। প্রস্তাবিত ব্যবস্থার বিভিন্ন দিক, বিশেষ করে জাহাজ চলাচল ও নিয়ন্ত্রণের বিষয়গুলো নিয়ে মতপার্থক্য রয়েছে।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আদালতে আটকাল ট্রাম্পের ৪০ কোটি ডলারের বলরুম প্রকল্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসের পূর্ব পাশে ৪...

পিরোজপুরে নির্মাণাধীন মাদ্রাসা কাম সাইক্লোন সেন্টার পরিদর্শন করেছেন কাজী রওনাকুল ইসলাম টিপু

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের কাউখালী উপজেলার রঘুনাথপুর এবতেদায়ী মাদ্রাসা...

শেখ হাসিনা দেশে ফিরে আইনি পথে হাটবেন: আইন মন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, শেখ হাসিনা বলেছেন, তিন...

নরসিংদীর আলোকবালিতে সুমনকে গুলি করে হত্যা

নরসিংদীর সদর উপজেলার চরাঞ্চল আলোকবালিতে প্রতি পক্ষেকের সন্ত্রাসীরা কুপিয়ে আহত...

মুক্তিযুদ্ধ দলীয় যুদ্ধ ছিল না: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ছিল জনতার যু...

কাজলের তারুণ্য ধরে রাখার রহস্য কী?

৫২ বছর বয়সেও বলিউড অভিনেত্রী কাজলের প্রাণবন্ত উপস্থিতি ও সৌন্দর্য ভক্তদের মুগ...

নুসরাতের রোমান্টিক বার্তা ঘিরে কৌতূহল

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহানের একটি রোমান্টিক পোস্ট ঘিরে সামাজিক ম...

ধেয়ে আসছে নিম্নচাপ, হানা দিতে পারে বজ্রঝড়

চলতি আগস্টে বঙ্গোপসাগরে এক থেকে দুটি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে...

যে শর্তে ইরানের নৌ অবরোধ তুলবে যুক্তরাষ্ট্র

ইরান ও ওমানের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে অগ্রগতি হয়েছে। শিগ...

অনুমোদন পেল বিশ্বে প্রথম এমআরএনএ ফ্লু টিকা

করোনাভাইরাসের টিকার পর এবার ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু প্রতিরোধেও mRNA প্রযুক্তির ট...

লাইফস্টাইল
বিনোদন
খেলা