আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট অক্ষত

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের মধ্য ক্যালিফোর্নিয়ায় নেভাল এয়ার স্টেশন লেমুরের কাছে মার্কিন নৌবাহিনীর একটি এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। পাইলট নিরাপদে বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন।

স্থানীয় সময় বুধবার (৩০ জুলাই) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। মার্কিন নৌবাহিনীর এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। খবর সিএনএনের।

বিবৃতিতে বলা হয়, যুদ্ধবিমানটি বিধ্বস্তের কারণ তদন্তাধীন রয়েছে।

তাৎক্ষণিকভাবে উদ্ধার কার্যক্রমে অংশ নেয় স্থানীয় ইএমএস ও ক্যালিফোর্নিয়ার দমকল বিভাগ।

সিএনএনের সহযোগী চ্যানেল কেএফএসএনের ভিডিও ফুটেজে দেখা যায়, ফ্রেসনো শহর থেকে প্রায় ৪০ মাইল (৬৪ কিলোমিটার) দক্ষিণ-পশ্চিমে বিমানঘাঁটির কাছে দুর্ঘটনাস্থলের কৃষিজমিতে আগুন জ্বলছে এবং আকাশে ঘন কালো ধোঁয়া উড়ছে।

ফ্রেসনো কাউন্টি শেরিফ অফিস জানায়, বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই পাইলটকে সহযোগিতা করতে স্থানীয় জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যান।

প্রতিবেদনে আরো বলা হয়, বিধ্বস্ত বিমানটি ‘রাফ রেইডারস’ নামে পরিচিত স্ট্রাইক ফাইটার স্কোয়াড্রন ভিএফ-১২৫-এর অংশ ছিল। এটি একটি ‘ফ্লিট রিপ্লেসমেন্ট স্কোয়াড্রন’, যা নতুন পাইলট ও বিমান ক্রুদের প্রশিক্ষণ দেওয়ার কাজ করে।

দুর্ঘটনার শিকার বিমানটি ছিল এফ-৩৫ লাইটেনিং-২ সিরিজের ‘সি’ ভ্যারিয়েন্ট, যা বিশেষভাবে মার্কিন বিমানবাহী রণতরীতে ব্যবহারের উপযোগী করে তৈরি। প্রতি ইউনিটের বাজারমূল্য প্রায় ১০০ মিলিয়ন মার্কিন ডলার।

এ নিয়ে চলতি বছরে যুক্তরাষ্ট্রে দ্বিতীয়বারের মতো এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হলো। এর আগে জানুয়ারিতে আলাস্কার আইলসন বিমান ঘাঁটিতে প্রশিক্ষণ চলাকালে একটি এফ-৩৫এ বিমান দুর্ঘটনার শিকার হয়। সে সময়ও পাইলট প্রাণে রক্ষা পান।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শনিবারে ঈদুল ফিতর

সৌদি আরবে ১৪৪৭ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে শুক্রবার...

সান্তাহারে নীলসাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

ঢাকা থেকে চিলাহাটিগামী ‘নীলসাগর এক্সপ্রেস’ ট্রেনের ৯টি বগি লাইনচ্...

আজ ইরান থেকে ফিরছে ২০০ বাংলাদেশী

ইরানে যুদ্ধ পরিস্থিতির কারণে দেশটিতে থাকা বাংলাদেশিদের মধ্যে প্রায় ২০০ জন ফের...

গভীর রাত পর্যন্ত খোলা দোকান

ঈদুল ফিতরকে সামনে রেখে শেষ মুহূর্তের কেনাকাটায় এখন...

উন্নয়নের পথে কলাপাড়া

বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য আলহ...

ঈদের বিনোদনে ঢাকার স্পটসমুহ

পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে কর্মব্যস্ত ঢাকা নগরী অনেকটাই যানজটমুক্ত হয়ে প...

ফের কাতারে হামলা, ট্রাম্পের হুশিয়ারি

ইরান যদি কাতারে আবার কোনো হামলা চালায়, তবে দেশটির প্রধান গ্যাসক্ষেত্রগুলোতে ব...

শনিবারে ঈদুল ফিতর

সৌদি আরবে ১৪৪৭ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে শুক্রবার...

ফুটপাত দখলের উন্মুক্ত লুটপাট

ফুটপাত-নগরের সবচেয়ে সাধারণ ও মৌলিক নাগরিক পরিসর। অথচ সেই ফুটপাতই আজ কার্যত আই...

উন্নয়নের পথে কলাপাড়া

বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য আলহ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা