ছবি: সংগৃহীত
অপরাধ

মোহাম্মদপুরে সেনা অভিযানে হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৫

রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে তালিকাভুক্ত হত্যা মামলার পলাতক আসামি শাওন (২৩)সহ মোট ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে বিপুল অস্ত্র, মাদক ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত ২টা পর্যন্ত মোহাম্মদপুরের শোনা মিয়ার টেক, চাঁদ উদ্যান এলাকায় এই সেনা অভিযান পরিচালিত হয়।

বসিলা আর্মি ক্যাম্পের কাছে গোয়েন্দা তথ্য আসে, দীর্ঘদিন ধরে পলাতক থাকা হত্যা মামলার মূল আসামি শাওন এলাকায় অবস্থান করছে। গতবছর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে তাকে প্রকাশ্যে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করতে দেখা যায়।

গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি অপারেশন দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শাওনকে গ্রেপ্তার করে। একই অভিযানে তার সহযোগী আরও ৪ জনকে আটক করা হয়। বাকি আটকরা হলেন: আনোয়ার (২৫), শাকিল (২৩), শুভ (২০) ও বেলাল (৩৬)

অভিযানে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে: ৮টি পেট্রোল বোমা, ৫ রাউন্ড শটগান গুলি, একটি চাইনিজ ছুরি, ৮টি সামুরাই, ৫টি চাপাতি, ১টি রামদা, ৬১টি ইয়াবা ট্যাবলেট, ৩৫ গ্রাম ইয়াবা, ৪৭৫ গ্রাম গাঁজা, ৬০ পুরিয়া গাঁজা, ৪টি মোবাইল ফোন, ৫৮টি বিদেশি কয়েন, মাদক পরিমাপের জন্য ১টি ওজন মেশিন।

অভিযানের পর স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর টহল দলকে ধন্যবাদ জানান। তারা বলেন, ‘শাওন গ্যাং দীর্ঘদিন ধরে এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করছিল।’

এ বিষয়ে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, ‘এই শাওন গত বছর প্রকাশ্য দিবালোকে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে। যার সিসিটিভি ফুটেজ হাতে পেয়ে আমরা তাকে চিহ্নিত করি। তাকে গ্রেফতারে গতবছর কয়েকটি অভিযান পরিচালনা করা হলেও পাওয়া যায়নি। গতরাতে আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনায় অভিযান পরিচালনা করে তাকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়।’

গ্রেপ্তারদের পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে সেনাবাহিনী।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পর্যটকদের হয়রানি রোধে কক্সবাজার টুরিস্ট পুলিশের তৎপরতা

সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণকে কেন্দ্র করে টিকিট ও প্যাকেজ ব্যবসায় ভয়াবহ অনিয়মের...

ইজারা নেই, তবু চলছে ড্রেজারের গর্জন: কুষ্টিয়া গড়াই নদীর আর্তনাদ কে শুনবে, কুমারখালীতে প্রশাসন নির্বাক

নদীর বুক ফুঁড়ে যখন সকালের রোদ চিকচিক করে ওঠে, দূর থেকে মনে হয় যেন গড়াই নদী আল...

বন্দরে খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের ইস্ট টাউন আবাসিক এলাকার পাশের লাউস...

পাকিস্তানকে ধন্যবাদ দিলেন আসিফ নজরুল

বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে ভারতের...

চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠি...

জামায়াতকে যারা ইসলামী দল বলে তারা  বোকার স্বর্গে বাস করে: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির (চরমোনাইর পীর) সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছে...

ভোটের রাজনীতিতে ধর্ম টেনে আনা ইসলামের সঙ্গে প্রতারণা: সালাহউদ্দিন আহমদ

ভোট আদায়ের জন্য ধর্মকে ব্যবহার করা ইসলাম ও গণতন্ত্র—দুয়ের সঙ্গেই প্রতার...

বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির আইনজীবী উপকমিটিতে চট্টগ্রামের এড. পারভেজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি'র কেন্দ্রীয় নির্বাচন পরিচালনার কমিটি'...

প্রয়োজনে নির্বাচনে সর্বোচ্চ বল প্রয়োগ, তবে আইনের বাইরে নয়: সেনাসদর

শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ আ...

নেতাকর্মীদের জোটপ্রার্থী জসিমের পক্ষে কাজ করার নির্দেশ বিএনপির

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী মোহাম্মদ জসিম উদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা