সংগৃহিত
বিনোদন

মেসির জন্য মাঠে মেহজাবীন-ফারিণ

বিনোদন ডেস্ক: কোপা আমেরিকায় আর্জেন্টিনা বনাম চিলির জমজমাট ম্যাচ দেখতে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির বিখ্যাত মেট লাইফ স্টেডিয়ামে হাজির হয়েছিলেন মেসিভক্ত অভিনেত্রী মেহজাবিন চৌধুরী ও তাসনিয়া ফারিণ।

বুধবার বাংলাদেশ সময় সকালে শেষ হওয়া এই ম্যাচে চিলিকে ১ গোলে হারিয়েছেন মেসি, মার্তিনেজরা।

তাসনিয়া ফারিণ তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে মেহজাবিনের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন। যেখানে দুইজন ভক্ত-অনুরাগীদের মাঝে আর্জেন্টিনার সাদা নীল জার্সিতে এক ভিন্নলুকে ধরা দিয়েছেন। গ্যালারিতে মেহজাবীনের সঙ্গে তোলা একটি সেলফি ফেসবুকে পোস্ট করে ফারিণ লিখেছেন, ‘আর্জেন্টিনা ১-চিলি ০।’

সেই পোস্টের কমেন্ট বক্সে ভক্ত-অনুরাগীরা এ দুই অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন। একজন ভক্ত লিখেছেন, ‘আপনারা দুইজন একসঙ্গে গিয়ে আর্জেন্টিনাকে জয় এনে দেয়ার জন্য ধন্যবাদ, অভিনন্দন আপনাদের।’

আরেকজন লিখেছেন, ‘এতটা ভালোবাসেন আর্জেন্টিনাকে আগে ভাবি নাই সত্যিই অনেক সুন্দর লাগছে আপনাকে দুজনকেই।’ আরেক ভক্ত লিখেছেন, ‘দেশের আঠারো কোটি মানুষের পক্ষ থেকে তারা দুজন আজকের খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ধন্যবাদ মেহজাবিন ও ফারিনকে।’

খেলা শুরুর প্রথমার্ধের হতাশা আর দ্বিতীয়ার্ধে চাপের মুখে থাকায় শেষ পর্যন্ত লাউতারো মার্টিনেজকেই মাঠে নামাতে বাধ্য হলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। ৭৩ মিনিটে মাঠে নেমে ৮৮ মিনিটে করলেন দলের জয়সূচক গোল। লিওনেল মেসির কর্নার থেকে জটলায় বল পেয়েছিলেন এই স্ট্রাইকার। সেখান থেকেই এলো জয়সূচক গোল।

১-০ গোলের এই জয়ে ৬ পয়েন্ট নিয়ে প্রথম দল হিসেবে কোপা আমেরিকার শেষ আটে পা রাখল আর্জেন্টিনা। গ্রুপে তারা আছে সবার ওপরে। ৩ পয়েন্ট নিয়ে কানাডা আছে দুইয়ে। চিলি এবং পেরু দুই দলেরই ঝুলিতে আছে ১ পয়েন্ট।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব

সংবাদপত্রের পূর্ণ স্বাধীনতা রক্ষার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে...

গুলশান-ধানমণ্ডি-বারিধারা-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী 

গুলশান-ধানমণ্ডি-বারিধারা- নিকেতন এই চার লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্...

আইসিসির আগস্ট মাসের সেরা ক্রিকেটার শ্রীলঙ্কার সোনাল দিনুশা

আইসিসির আগস্ট মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন শ্রীলঙ্কার তরুণ অলরাউন্ড...

একসঙ্গে তিনটি স্যাটেলাইট পাঠাচ্ছে ইরান

চলতি ইরানি বছর শেষ হওয়ার আগেই (২১ মার্চ ২০২৭) ‘শহিদ সোলেইমানি’ স...

ডেঙ্গুতে ৭ দিনে ৩৩ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা