প্রতিনিধি
সারাদেশ

মেডিকেলে ভর্তিতে কোটা বাতিলের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ 

রাজবাড়ী প্রতিনিধি

মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় কোটা বাতিলের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) দুপুর ১২টায় রাজবাড়ীর বড়পুল থেকে বিক্ষোভ মিছিলটি বের করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

বিক্ষোভে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। মিছিলটি বড়পুল থেকে শুরু হয়ে প্রেসক্লাব হয়ে রাজবাড়ী শহীদ স্মৃতি চত্বর পর্যন্ত গমন করে। সেখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন, রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বদানকারী শিক্ষার্থী মীর মাহমুদ সুজন, মোঃ আমিনুল ইসলাম, মোহাম্মদ টোকন মন্ডল, ফাহাদুল ইসলাম, মোঃ হাসিবুল ইসলাম, মেহজান মুস্তারি আফরিন, তুষার পাটোয়ারি, সোহেল তানভীর, রাজিব মোল্লা, সাইমুন, মোঃ সজিবুল ইসলাম সজিব এবং মাহাদি রাকিবুল হাসান।

এসময় বক্তারা বলেন, কোটার কারণে যোগ্য অনেক শিক্ষার্থী ভর্তি হতে পারছেন না, অথচ অযোগ্যরা কোটার সুবিধায় ভর্তির সুযোগ পাচ্ছেন। এটি মেধার প্রতি অবমাননা।

তারা আরও বলেন, কোটার প্রথা সম্পূর্ণ বিলুপ্ত করতে হবে। সরকারের এই নীতির কারণে শিক্ষার্থীদের ভবিষ্যৎ বিপন্ন হচ্ছে। দ্রুত সময়ে কোটা ব্যবস্থা বাতিল করা না হলে কঠোর আন্দোলনের মাধ্যমে তার প্রতিকার করা হবে।

বক্তারা সরকারকে কোটাপ্রথা বাতিলে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এবং তা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর)

আজ খেলাপ্রেমীদের জন্য বিশেষ একটি দিন। প্রতিদিনের মতো আজও টেলিভিশনের পর্দায় থা...

কাস্পিয়ান সাগরে নৌমহড়ায় ভেসে গেল ১৯ সেনা, নিহত ৯

কাস্পিয়ান সাগর উপকূলে নৌবাহিনীর সামরিক মহড়া চলাকালে প্রবল স্রোতে ভেসে গিয়ে...

জামায়াতের ইন্ধনে আ’লীগ মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

আওয়ামী লীগ ইস্যুতে জামায়াতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রা...

আসিয়ান কাপে বাংলাদেশের লক্ষ্য ৩-৪ পয়েন্ট: জামাল

ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করতে যা...

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার স্বপ্ন দেখছেন মুশতাক

পাকিস্তানকে ঘরের মাঠে হোয়াইটওয়াশ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের...

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে অবস্থানরত প...

লিগ্যাল অফিসার পদটির কাজ কী?

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়ে...

ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি

দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মু...

জামায়াত-আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে: রাশেদ খাঁন

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে বলে মন্তব্য...

সেপ্টেম্বরে ডেঙ্গুতে ১১৪ জনের মৃত্যু

দিন দিন দেশে ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা