সংগৃহীত ছবি
সারাদেশ

ভ্যানে ট্রাকের ধাক্কায় ২ যাত্রী নিহত

জেলা প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ভ্যানে ট্রাকের ধাক্কায় ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৭টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের রাণীগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, রংপুরের পীরগঞ্জ উপজেলার কুমারপুর গ্রামের গোফ্ফার হোসেন (৬৮) ও দিনাজপুরের বিরামপুর উপজেলার কোচগ্রামের ওমর আলীর ছেলে আনোয়ার হোসেন (৫০)।

আহতরা হলো- নবানগঞ্জ উপজেলার মোগরপাড়া এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে গোলাম মোস্তফা (৩৬), হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের ধাওয়া গ্রামের সাইদুল ইসলামের ছেলে আল-আমিন (৩৫) ও একই এলাকার কাদিপুর গ্রামের মহি উদ্দিনের ছেলে এনামুল হক (৫০)।

স্থানীয়রা বলেন, ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজারে মাছের আড়তের পাশে দাঁড়িয়ে থাকা বেশ কিছু ভ্যানে ধাক্কা দেয় ঢাকা থেকে আসা দিনাজপুরগামী একটি ট্রাক। এতে ভ্যানগুলো দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে রাস্তায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, আজ (সোমবার) সকাল ৭টার দিকে সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় আরও দুইজন আহত হয়েছেন।

তিনি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাকের চালক দিনাজপুরের কোতোয়ালি থানার রামনগর গ্রামের শেখ ওসমান আলীর ছেলে সিদ্দিক হোসেনকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া উক্ত ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আমার বাঙলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অর্ধশতাধিক বাংলাদেশিসহ ২০২ অভিবাসী উদ্ধার

গ্রিসের ক্রিট দ্বীপের কাছে পৃথক অভিযানে ৪৮ ঘণ্টারও কম সময়ে ২০২ জন অভিবাসীকে উ...

নীলফামারীতে মর্নিং ওয়ারিয়ার্সের শিরোপা জয়

নীলফামারীতে মর্নিং স্টারসকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মর্নিং ওয়ারিয়...

মনোহরদীতে ডোবায় ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

নরসিংদীর মনোহরদীতে সড়কের পাশে থাকা গভীর ডোবায় ডুবে তাওহীদ (৭) ও নাবিল (৬) নাম...

বাংলা কিউআর লেনদেন বাড়াতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক

দেশে নিরাপদ, সহজ, স্বল্পব্যয়ী ও অন্তর্ভুক্তিমূলক ক্যাশলেস লেনদেন ব্যবস্থা গড়ে...

অনলাইন জুয়ায় সর্বস্বান্ত, বিদেশে পাচার শত শত কোটি টাকা

মুঠোফোনে কয়েকটি ক্লিক, আর অল্প সময়েই দ্বিগুণ-তিনগুণ টাকা—অনলাইন জুয়ার ব...

মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে অবস্থিত ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাস...

ত্বকী হত্যার ১৬১ মাস: বিচারহীনতার দীর্ঘশ্বাস

২০১৩ সালের ৬ মার্চ,নগরের শায়েস্তা খাঁ রোডের বাসা থেকে পাবলিক লাইব্রেরীতে যাও...

ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, আক্রান্ত ৬৭২

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে...

ভোট চুরি করে নির্বাচিত এমপিকে মানবে না জনগণ

নির্বাচনের সময় বহিষ্কৃত একটি স্বার্থান্বেষী মহল ধানের শীষকে পরাজিত করতে দাঁড়ি...

সাভারে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সাভারের কাঞ্চনপুর বেদেপল্লী এলাকায় অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সুরা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা