সংগৃহিত
আন্তর্জাতিক

ভিয়েতনামে অ্যাপার্টমেন্টে আগুন, নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের একটি অ্যাপার্টমেন্ট ব্লকে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

শুক্রবার (২৪ মে) সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে একটি অ্যাপার্টমেন্ট ব্লকে অগ্নিকাণ্ডে অন্তত ১৪ জন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হ্যানয়ের মধ্যাঞ্চলীয় কাউ গিয়া জেলার একটি পাঁচতলা ভবনে আগুন লাগে। ভিয়েতনাম নিউজ এজেন্সি (ভিএনএ) জানিয়েছে, ‘আগুনটি বেশ বড় ছিল, বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।’

অন্যদিকে ভিয়েতনামের জননিরাপত্তা মন্ত্রণালয় জানিয়েছে, আগুন ছড়িয়ে পড়ার পর ভবনটি থেকে সাতজনকে উদ্ধার করেছে দমকলকর্মীরা। এছাড়া রাষ্ট্র পরিচালিত ভিএন এক্সপ্রেস জানিয়েছে, বৈদ্যুতিক সাইকেল বিক্রি এবং মেরামত করার জন্য ব্যবহৃত দুটি ব্লকের মধ্যে থাকা প্রাঙ্গণে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

অ্যাপার্টমেন্ট ব্লকের ছবিতে বিল্ডিংয়ের সামনে পোড়া জিনিসপত্র এবং প্রথম তলার আগুনে ক্ষতিগ্রস্ত অভ্যন্তরীণ অংশ দেখা গেছে। এনগো থি থু নামে ৪০ বছর বয়সী এক বাসিন্দাকে উদ্ধৃত করে ভিএন এক্সপ্রেস জানিয়েছে, আগুনের কথা জানার পর লোকজনের চিৎকার শুনে তিনি পাঁচতলা বিল্ডিংয়ের ছাদে ছুটে যান।

কর্তৃপক্ষ আগুনের কারণ অনুসন্ধান করছে এবং এখনও হতাহতদের শনাক্ত করতে পারেনি।

অবশ্য ভিয়েতনামের ঘনবসতিপূর্ণ শহুরে এলাকায় আগুন লাগার ঘটনা বেশ সাধারণ। জননিরাপত্তা মন্ত্রণালয়ে তথ্য অনুসারে, ২০১৭ সাল থেকে ২০২২ সালের মধ্যে দেশটিতে প্রায় ১৭ হাজার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং এতে ৪৩৩ জন নিহত হয়েছেন। আর এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বেশিরভাগই শহরাঞ্চলে।

এর আগে গত বছরের সেপ্টেম্বরে হ্যানয়ের একটি অ্যাপার্টমেন্ট ব্লকে অগ্নিকাণ্ডে চার শিশুসহ ৫৬ জন নিহত হয়েছিলেন। ভয়াবহ সেই আগুনে আহত হয়েছিলেন আরও বহু মানুষ।

আর ২০২২ সালে বৈদ্যুতিক শর্ট সার্কিটের জেরে দক্ষিণ ভিয়েতনামের থুয়ান আনে একটি বারে সৃষ্ট আগুনে কমপক্ষে ৩২ জন নিহত হয়েছিল।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

পদত্যাগের চিন্তা করিনি, নির্বাচন করবো: তামিম ইকবাল

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব...

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ঋণ পুনঃতফসিলে এক্সপার্ট: নাহিদ ইসলাম

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান ঋণ পুনঃতফসিলে এক্সপার্ট বলে অভি...

বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্যের অ্যাডহক কমিটির বৈধতা প্রশ্নবিদ্ধ...

বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

পুঁজি বাজারের দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশ...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা