ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
পরিবেশ

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ আল মাহমুদ। ওভারব্রিজ থেকে পাচ রাস্তার মোড়, গফরগাঁও রোডসহ আশপাশের এলাকাকে সবুজ ও দৃষ্টিনন্দন করতে তিনি ব্যক্তিগতভাবে গাছ ও ব্যারিকেডের ইট সরবরাহ করবেন বলে ঘোষণা দিয়েছেন।

ইউএনও বলেন, “এই কাজের জন্য আমরা কোনো সরকারি অর্থ ব্যয় করবো না। আমি চাই, আমরা নিজেরা নিজের এলাকা সাজাই। আমি নিজ উদ্যোগে আমার বেতন থেকে পাঁচটি নাগাচূড়া গাছ এবং গাছ রক্ষায় ব্যবহৃত ব্যারিকেড তৈরির জন্য প্রয়োজনীয় ইট দেবো। আপনারাও আমাদের সাথে অংশ নিন।”

তিনি আরও জানান, “গাছ হিসেবে ক্যাসিয়া জাভানিকা (ক্যাসিয়া), জারুল, কৃষ্ণচূড়া, নাগাচূড়া ও সোনালু গাছ বেছে নেওয়া হয়েছে। এসব গাছ শুধু পরিবেশ নয়, শহরের সৌন্দর্যও বৃদ্ধি করবে। শনিবার পরিচ্ছন্নতা অভিযানের সময় আমরা গাছগুলো রোপণের পরিকল্পনা করেছি।”

ইউএনও হাসান আব্দুল্লাহ আল মাহমুদ নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন তারা এই উদ্যোগে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং নিজ নিজ অবস্থান থেকে পরিবেশ সংরক্ষণ ও এলাকাকে পরিচ্ছন্ন রাখতে ভূমিকা রাখেন।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা