ছবি: পুলিশের সৌজন্যে
সারাদেশ

বড়দিন উপলক্ষ্যে বান্দরবানে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

চট্টগ্রাম ব্যুরো:

খ্রিষ্টান সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শুভ বড়দিন–২০২৫ উপলক্ষ্যে বান্দরবান জেলা পুলিশের উদ্যোগে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) বান্দরবান জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মোঃ আবদুর রহমান।

সভায় খ্রিষ্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দ বড়দিন উদ্‌যাপনকালে সার্বিক নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন। তাদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন পুলিশ সুপার।

সভায় পুলিশ সুপার মোঃ আবদুর রহমান বলেন, “ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সহাবস্থান বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্য। বড়দিন উপলক্ষ্যে জেলার সব গির্জা ও অনুষ্ঠানস্থলে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। উৎসবটি যাতে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদ্‌যাপিত হয়, সে লক্ষ্যে জেলা পুলিশ সর্বদা তৎপর থাকবে।”

তিনি আরও জানান, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং উৎসবকালীন সময়ে পুলিশি টহল বৃদ্ধি করা হবে।

এ মতবিনিময় সভায় অনলাইন জুম প্ল্যাটফর্মের মাধ্যমে বান্দরবান জেলার সকল থানার অফিসার ইনচার্জ এবং খ্রিষ্টান সম্প্রদায়ের সদস্যরা অংশগ্রহণ করেন। এ ছাড়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সভায় উপস্থিত ছিলেন।

শেষে বান্দরবান জেলা পুলিশের পক্ষ থেকে শুভ বড়দিন–২০২৫ উপলক্ষ্যে সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানানো হয়।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসল...

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সম্পাদক ইনানের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগে...

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভ...

জলবায়ু পরিবর্তনে নারী-শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত: শামা ওবায়েদ

জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের নারী ও শিশুরাই সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছে...

ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম

নির্বাচন কমিশনের (ইসি) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা