সংগৃহীত
বিনোদন

বিয়ের পিঁড়িতে বসছেন সন্দীপ্তা সেন

বিনোদন ডেস্ক: পশ্চিম বঙ্গের জনপ্রিয় টিভি অভিনেত্রী সন্দীপ্তা সেন। ব্যক্তিগত জীবনে সৌম্য মুখার্জির সঙ্গে চুটিয়ে প্রেম করছেন। গত বছর এ সম্পর্কের কথা স্বীকার করেন এই অভিনেত্রী।

সন্দীপ্তা এবার সৌম্য মুখার্জির সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাওয়ার সংবাদ দিলেন। সৌম্য মুখার্জি ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের চিফ অপারেটিং অফিসার। এই ডিসেম্বরেই বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন সন্দীপ্তা-সৌম্য।

শুক্রবার সৌম্যর সঙ্গে তিনটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন অভিনেত্রী। তিনটি ছবিই তাদের প্রি-ওয়েডিং ফটোশুটের। ছবির ক্যাপশনে সন্দীপ্তা লিখেছেন, ‘জীবনে অনেক ৭ ডিসেম্বর কাটিয়েছি, তবে কখনও ভাবিনি এই ৭ ডিসেম্বরের জন্য এরকমভাবে অপেক্ষা করব। সৌম্য মুখার্জি রেডি তো?’

অর্থাৎ আগামী ৭ ডিসেম্বর সৌম্যর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছেন সন্দীপ্তা। দ্য ওয়ালের খবরে বলা হয়েছে, দক্ষিণ কলকাতাতেই বসছে বিয়ের আসর। ঘরোয়াভাবে নয়, একেবারে জাঁকজমক করে বিয়ের অনুষ্ঠান আয়োজন করবেন এই জুটি।

স্টার জলসায় প্রচারিত ‘দুর্গা’ ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন সন্দীপ্তা। তারপর ‘টাপুর টুপুর’ ধারাবাহিকে অভিনয় করেন। ২০১৪ সালে ‘তুমি আসবে বলে’ ধারাবাহিকে নন্দিনী চরিত্রে অভিনয় করে আলোচনায় উঠে আসেন।

প্রসঙ্গত, ২০১৯ সালে ‘আস্তে লেডিজ’ ওয়েব সিরিজে অভিনয় করেন সন্দীপ্তা। এর মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মে পা রাখেন। তারপর ‘মার্ডার ইন দ্য হিলস’, ‘বন্ধন’সহ কয়েকটি ওয়েব সিরিজে অভিনয় করেন। ২০২১ সালে ‘একান্নবর্তী’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে সন্দীপ্তার।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সীতাকুণ্ড শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যু ৭, বাড়তে পারে হতাহতের সংখ্যা

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে একটি শিপইয়ার্ডে এলএনজি স্ক্র্যাপ জাহাজের ট...

ভুলে যাওয়ার অভ্যাস কখন চিন্তার?

কথা বলতে বলতে হঠাৎ খুব পরিচিত কোনো শব্দ বা নাম মনে করতে পারছেন না—এমন অ...

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২০

ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে...

আজ খালেদা জিয়ার ৮২তম জন্মদিন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মদিন শনি...

মন্ত্রী হিসেবে আশরাফ উদ্দিন বকুলকে চান নেতাকর্মীরা

নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ও বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহসম্...

দুই ছেলের মৃত্যুতে দিশেহারা সেকান্দর

দুই ছেলের মৃত্যুর খবর শুনে দিশেহারা হয়ে পড়েছেন সীতাকুন্ডের উপজেলার ভাটিয়ারী ই...

সামিট-এক্সিলারেটের এলএনজি সরবরাহ স্বাভাবিক, জাতীয় গ্রিডে বাড়ল গ্যাস

দীর্ঘদিনের গ্যাস সংকটের মধ্যে জাতীয় গ্যাস গ্রিডে সরবরাহ কিছুটা বেড়েছে। মহেশখা...

মেসিকে সান্ত্বনা দিয়ে রোনালদোর নতুন রেকর্ড

বাবার স্মৃতিতে মেসি একটি আবেগঘন বার্তা প্রকাশের পর তার পোস্টের নিচে মন্তব্য ক...

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন দায়িত্বে ৪ নেতা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে নতুন করে চার নেতাকে সদস্...

মন খারাপ হলে চোখ কাঁদে কেন?

কখনো কি এমন হয়েছে, সামান্য কোনো ঘটনায় হঠাৎ চোখে পানি চলে এসেছে? পরে হয়তো বুঝে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা