ছবি: আমার বাঙলা
সারাদেশ

বিদায়ী প্রধান শিক্ষক নিজের কাবিনের জমিতে বিদ্যালয় প্রতিষ্ঠা

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জে শ্রীনাথপুর আলমাছ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন সুলতানার বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার পৌর এলাকার শ্রীনাথপুরে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা সোমা ভট্টাচার্য্য।

মবশ্বির আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, লেখক ও গবেষক আহমদ সিরাজ এর সভাপতিত্বে এবং মঙ্গলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশাহিদ আলীর উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী প্রধান শিক্ষক পারভীন সুলতানা, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হোসনয়ারা বেগম, ছলিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর চন্দ্র দেবনাথ, চিৎলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিরা বেগম, চৌধুরী আসিফ ইবনে জামালসহ অন্যান্যরা।

শিক্ষার্থীরা জানান, “আমরা যতদিন স্কুলে পড়েছি, ম্যাডামের ভালোবাসা পেয়েছি এবং আমাদের ভালোভাবে নিজের মতো করে পাঠদান করিয়েছেন। এমন শিক্ষক পাওয়া খুব ভাগ্যের বিষয়। আমরা ম্যাডামের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

উল্লেখ্য, বিদায়ী প্রধান শিক্ষক পারভীন সুলতানা তাঁর বিয়ের কাবিনের প্রাপ্ত জমি দান করে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছেন। দীর্ঘদিন তিনি নিষ্ঠার সঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি তিনি সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন। এমন নজির ও উদারতা সচরাচর দেখা বা শোনা যায় না।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে খাল খননে সাশ্রয়ের ৪৭লাখ টাকা ফেরত

সরকারি উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসনের এক অনন্য দৃষ্টান্ত স্থা...

মস্কোতে বোমা বিস্ফোরণ, নিহত ৩

রাশিয়ার রাজধানী মস্কোর একটি রেস্তোরাঁয় বোমা বিস্ফোরণে অন্তত তিনজন নিহত হয়েছ...

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার জরুরি নির্দেশনা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন হুমকির পর মধ্যপ্রাচ্যে বৃহত্তর সংঘ...

সেউটা সংকটে ইসরায়েলের হাত থাকার অভিযোগ

মরক্কো থেকে প্রায় ৬০ হাজার অভিবাসী স্পেনের উত্তর আফ্রিকান ছিটমহল সেউটায় প্র...

১৮ই শ্রাবণে যেসব জেলায় বজ্রবৃষ্টি

দেশের তিন অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়...

৩৮ রাজনৈতিক দলের হিসাব জমা, জানাল ইসি

বিগত পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে বিএনপি ও...

ভারতীয় কাঁচামরিচ আমদানিতে অনুমোদন

দেশের বাজারে কাঁচামরিচের দাম নিয়ন্ত্রণে রাখতে ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচাম...

রাশমিকার চোটে শুটিংয়ে বিরতি

শুটিং চলাকালে দুর্ঘটনার শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। একটি...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫৮০ ভর্তি, মৃত্যু ৩

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে...

সবুজ ও বিনিয়োগবান্ধব অর্থনৈতিক অঞ্চলের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং পরিব...

লাইফস্টাইল
বিনোদন
খেলা