ছবি: সংগৃহীত
সারাদেশ

পর্যটক নিহতের ঘটনায় ৪ জনের বিরুদ্ধে মামলা

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের দরিয়ানগরে প্যারাসেইলিং করতে গিয়ে পর্যটক অক্ষর সৌভিক রায়ের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় অভিযুক্ত প্রতিষ্ঠান ফ্লাই এয়ার সি স্পোর্টস প্যারাসেইলিংয়ের মালিক ফরিদ আহমদসহ চারজনকে আসামি করা হয়েছে।

রোববার (২ আগস্ট) সন্ধ্যায় নিহত সৌভিকের বোন মেধা মৃত্তিকা রায় বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী।

এদিকে, নিহত সৌভিকের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। স্বজনদের অভিযোগ, পর্যটকের মৃত্যুর জন্য প্রশাসনের অব্যবস্থাপনা ও নজরদারির ঘাটতিই দায়ী। তাদের দাবি, অনুমোদনহীন প্যারাসেইলিং প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনা করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা নেয়নি। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত না করেই প্যারাসেইলিং চালু রাখার কারণে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে।

এ ঘটনার পর রোববার সন্ধ্যায় জেলা প্রশাসন দরিয়ানগরে ফ্লাই এয়ার সি স্পোর্টস প্যারাসেইলিং প্রতিষ্ঠানের স্থাপনা উচ্ছেদ করে। জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

উল্লেখ্য, শনিবার (১ আগস্ট) দুপুরে দরিয়ানগরে প্যারাসেইলিং করার সময় অক্ষর সৌভিক রায় সাগরে ছিটকে পড়েন। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে খাল খননে সাশ্রয়ের ৪৭লাখ টাকা ফেরত

সরকারি উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসনের এক অনন্য দৃষ্টান্ত স্থা...

মস্কোতে বোমা বিস্ফোরণ, নিহত ৩

রাশিয়ার রাজধানী মস্কোর একটি রেস্তোরাঁয় বোমা বিস্ফোরণে অন্তত তিনজন নিহত হয়েছ...

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার জরুরি নির্দেশনা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন হুমকির পর মধ্যপ্রাচ্যে বৃহত্তর সংঘ...

সেউটা সংকটে ইসরায়েলের হাত থাকার অভিযোগ

মরক্কো থেকে প্রায় ৬০ হাজার অভিবাসী স্পেনের উত্তর আফ্রিকান ছিটমহল সেউটায় প্র...

১৮ই শ্রাবণে যেসব জেলায় বজ্রবৃষ্টি

দেশের তিন অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়...

ভারতীয় কাঁচামরিচ আমদানিতে অনুমোদন

দেশের বাজারে কাঁচামরিচের দাম নিয়ন্ত্রণে রাখতে ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচাম...

রাশমিকার চোটে শুটিংয়ে বিরতি

শুটিং চলাকালে দুর্ঘটনার শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। একটি...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫৮০ ভর্তি, মৃত্যু ৩

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে...

সবুজ ও বিনিয়োগবান্ধব অর্থনৈতিক অঞ্চলের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং পরিব...

পর্যটক নিহতের ঘটনায় ৪ জনের বিরুদ্ধে মামলা

কক্সবাজারের দরিয়ানগরে প্যারাসেইলিং করতে গিয়ে পর্যটক অক্ষর সৌভিক রায়ের মৃত্যুর...

লাইফস্টাইল
বিনোদন
খেলা