সংগৃহীত
জাতীয়

বিএনপি-জামায়াত সন্ত্রাসী কর্মকান্ড চালাচ্ছে

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ দেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর বিএনপি-জামায়াতের সম্মিলিত সন্ত্রাসী হামলার নিন্দা করে বলেছেন, এগুলোর উদ্দেশ্য হল দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ বিকল করে দেয়া।

হার্ভার্ড ইউনিভার্সিটির এই প্রাক্তন ছাত্র বিএনপির একজন সিনিয়র কেন্দ্রীয় নেতা সম্প্রতি প্রকাশ্যে গত ২৮ অক্টোবর বিএনপি ক্যাডারদের দ্বারা কথিত পুলিশ অফিসারের নির্মম হত্যাকা-কে প্রকাশ্যে প্রশংসারও তীব্র নিন্দা করেছেন।

একজন পুলিশ কর্মকর্তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যার সঙ্গে বিএনপির সদস্যদের জড়িত থাকার খবরের মধ্যে, বিএনপির সাবেক সংসদ সদস্য নিলুফার মনি দাবি করেছেন যে ‘পুলিশ হত্যা তাদের অনুষ্ঠানকে সফল করেছে’।

গত ৪৮ ঘণ্টার অবরোধে বিএনপির সহযোগী সংগঠনের সদস্যদের রাজধানীতে পুলিশ ভ্যানে ককটেল নিক্ষেপের খবরের পরিপ্রেক্ষিতে সজীব ওয়াজেদ বলেন, ‘সন্ত্রাসীদের পুলিশের ভ্যানে হামলা স্পষ্টতই অবরোধ সফল করার চেষ্টা।’

এই পর্যবেক্ষণের সাথে তিনি অতীতে বিএনবি’র ছাত্র সংগঠনের পিকেটারদের পুলিশের ওপর হামলার এধরণের প্রতিবেদনে সংকলন করে একটি ছোট ভিডিও প্রতিবেদন সংযুক্ত করেন, যা থেকে বোঝা যায় অতীতের মতই তাদের ‘চলমান অবরোধ’ সফল করতে তারা পুলিশ ভ্যানে এই ককটেল নিক্ষেপ করেছে।

ভিডিওটি আরও মনে করিয়ে দেয় যে সহিংসতার প্রেক্ষিতে, আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্যবস্তু করে তাদের ওপর হামলা বিএনপি-জামায়াতের একটি বৈশিষ্ট্য। বিগত ২০১৩ থেকে ২০১৫ সালে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের হাতে ৯০ জনেরও বেশি পুলিশ কর্মকর্তা নিহত হন।

তিনি গণমাধ্যমের প্রতিবেদনেরও উল্লেখ করেন যাতে নিরাপত্তা বিশেষজ্ঞদের উদ্ধৃত করে বলা হয় তারা বিশ্বাস করেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর এই ধরনের হামলার অর্থ আইন-শৃঙ্খলার সম্পূর্ণ বিকল করে দেয়া।

গত সাত দিনের ব্যবধানে, সজীব ওয়াজেদ একাধিক টুইট পোস্ট করে বিএনপি নেতাদের ভ-ামি প্রকাশ করেছেন, যারা দাবি করেছে যে তাদের আন্দোলন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য করা হচ্ছে।

সজীব ওয়াজেদ লিখেছেন, কয়েকদিন আগে বিক্ষুব্ধ ক্যাডাররা একজন পুলিশ অফিসারকে পিটিয়ে হত্যা করেছে, একটি পুলিশ হাসপাতালে অগ্নিসংযোগ করেছে এবং ১০০ জনেরও বেশি কর্মকর্তাকে আহত করেছে।

পুলিশ অফিসারের নৃশংস হত্যাকা-কে স্বাগত জানিয়ে, একজন সিনিয়র বিএনপি নেতার প্রকাশ্যে দাবি ‘এই হত্যা তাদের অনুষ্ঠানকে সফল করেছে’, প্রাক্তন পুলিশ কর্মকর্তাদের উদ্বেগের মধ্যে ফেলেছে যারা একে ‘হত্যাকারীদের প্রশংসা করার একটি উল্লেখযোগ্য প্রচেষ্টা’ বলে অভিহিত করেছেন।

বিএনপি-জামায়াত ক্যাডাররা ২০১৩ থেকে ২০১৫ সালে আট মাস ধরে দেশব্যাপী অগ্নিসংযোগ ও অবরোধের নামে কমপক্ষে ৯০ জন পুলিশকে হত্যা করে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা